প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১০:০২ এএম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এ নাটকটি তৈরি হয়েছে।
পথচলার শুরু থেকেই ধারাবাহিক নাটক প্রচারে মুন্সিয়ানা দেখিয়ে আসছে দীপ্ত টিভি। বিদেশি সিরিয়াল বাংলায় ডাবিং করার পাশাপাশি দেশি নাটকও প্রচার করে চ্যানেলটি। তারকানির্ভর না হয়ে গল্প ও মজবুত নির্মাণের ওপর ভর দিয়ে বেশ কিছু সফল ধারাবাহিক উপহার দিয়েছে দীপ্ত। আবারও নতুন এক ধারাবাহিক নিয়ে আসতে চলেছে চ্যানেলটি। এ নাটকের নাম ‘দেনা পাওনা’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এ নাটকটি তৈরি হয়েছে। এতে পারমিতা চরিত্রে দেখা যাবে তনুশ্রী কারকুনকে। আরও অভিনয় করতে দেখা যাবে তনয় বিশ্বাস ও কাজী কানিজকে। নাটকটি আগামী ১৮ মে থেকে দীপ্ত টিভিতে প্রচার হবে রোজ ৭টা ও ১০টা ৩০ মিনিটে। এ উপলক্ষে বিস্তারিত জানাতে আজ দীপ্ত টিভি ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তা, নতুন ধারাবাহিক নাটক দেনা পাওনা এবং দীপ্ত মেগাসিরিজের ৯ বছরের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।