× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবাকে উৎসর্গ করে নাইম মুর্তজার নতুন গান ‘খোকা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৪ ১৮:৩৮ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ১৯:১৩ পিএম

সংগীতশিল্পী নাইম মুর্তজার কণ্ঠে প্রকাশিত হয় বেংগল বয়েজ ব্যান্ডের নতুন গান ‘খোকা’। ফাইল ফটো

সংগীতশিল্পী নাইম মুর্তজার কণ্ঠে প্রকাশিত হয় বেংগল বয়েজ ব্যান্ডের নতুন গান ‘খোকা’। ফাইল ফটো

তিন বছর পর প্রকাশিত হলো বেংগল বয়েজ ব্যান্ড এর নতুন গান। সব বাবাকে উৎসর্গ করে নাইম মুর্তজার কণ্ঠে গানটির শিরোনাম ‘খোকা’।

প্রকাশের তিন সপ্তাহের মধ্যে গানটির মিউজিক ভিডিও বেংগল বয়েজের ফেসবুক পেজে দেখা হয়েছে ২.৭ মিলিয়ন বার। গানটির আবেগময় কথা ও সুর শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। 

এ প্রসঙ্গে নাইম মুর্তজা বলেন, ‘বাবা নিয়ে অনেক দিন থেকেই গান করার ইচ্ছা ছিল। শ্রোতাদের ভালোবাসায় আমি মুগ্ধ।’

গানটি লিখেছেন আরিফ মোতাহার, সুর করেছেন সেলিম হোসেন। কম্পোজিশন করেছেন সোচী সামস। গানটির মাধ্যমে আবার বেংগল বয়েজ ব্যান্ডের সদস্যরা মিডিয়াতে ফিরলেন।

জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী নাইম মুর্তজা ২০২০ সালে দেশের অভিজ্ঞ মিউজিশিয়ানদের নিয়ে বেংগল বয়েজ ব্যান্ডটি গঠন করেন। ওই বছরেই তাদের প্রকাশিত ২টি গান- ‘ওরে বাটপার’ এবং ‘স্বপ্ন’ ব্যাপক সাড়া ফেলে। এর পর তিন বছর বিরতি নিয়ে শ্রোতাদের কাছে ফিরলেন তারা।

খোকা গানটির ভিডিও বেংগল বয়েজের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ডিস্ট্রোভিড এ দেখা যাচ্ছে। এর সঙ্গে- স্পোটিফাই, এমাজন মিউজিক, ইউটিউব মিউজিকসহ প্রায় ২৫টি আন্তর্জাতিক মাধ্যমে অডিও রিলিজ হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা