× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পষ্টভাষী ক্রিস্টেন স্টুয়ার্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৪ ১৪:৫৬ পিএম

স্পষ্টভাষী ক্রিস্টেন স্টুয়ার্ট

হলিউডের গ্লোবাল স্টার অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে এখন তার ভক্তের সংখ্যা বিশ্বজুড়ে। দর্শকের কাছে তার অভিনয় মানেই ভিন্ন কিছু। হলিউডে নারী নির্মাতা প্রসঙ্গে সম্প্রতি তার বক্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। স্পষ্টভাষী হিসেবে পরিচিত এ হলিউড অভিনেত্রী জানিয়েছেন, হলিউডে নারী নির্মাতা তুলনামলূক কম। এ সমস্যা এখনও প্রকট।

‘লাভ লাইজ ব্লিডিং’ তারকা তার প্রথম ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন বলেও সাক্ষাৎকারে জানান। ক্রিস্টেন সম্প্রতি পোর্টার ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন। সেখানে তিনি বলেন, ‘হলিউড পুরুষতান্ত্রিক মনোভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি। এখানে নারীদের অনেক লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে কাজ করে যেতে হয়। যদিও কিছুটা অগ্রগতি হচ্ছ। তবে হলিউডে নারীদের জন্য কাজের পরিবেশে যে পরিবর্তন প্রয়োজন তা সেভাবে বিস্তৃতি লাভ করেনি।’

ক্রিস্টেন স্টুয়ার্ট এও জানান, তিনি তার ফিচার ডিরেক্টরিয়াল দ্য ক্রোনোলজি অব ওয়াটারের জন্য অর্থায়ন পেতে লড়াই করে কয়েক বছর কাটিয়েছেন। ভ্যারাইটিকে সাক্ষাৎকারে জানান, পরিচালনার নতুন প্রজেক্টে অর্থায়ন না পাওয়া পর্যন্ত অভিনয়ে তিনি আগ্রহী নন।

সম্প্রতি মার্ভেলের কাছ থেকে প্রস্তাব এলেও কোনো সুপারহিরো সিনেমায় কাজ করতে চান না জানিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এ হলিউড অভিনেত্রী। তবে এবার আলোচনায় এলেন সিনেমা পরিচালনার ঘোষণা দিয়ে।

ক্রিস্টেন হলিউডের মেধাবী অভিনেত্রীদের একজন। অভিনয়ে তার যাত্রা ১৯৯৯ সালে, মাত্র নয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে। এর তিন বছর পর ডেভিড ফিঞ্চারের ‘প্যানিক রুম’-এ জোডি ফস্টারের সঙ্গে অভিনয় করে দর্শকমন জয় করেন। তবে তুমুল আলোচনায় আসেন ‘টোয়ালাইট সাগা’ সিনেমা দিয়ে।

টোয়াইলাইটে বেলা সোয়ান হয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এরপর যত দিন গেছে, নতুন নতুন চরিত্র আর গল্পে জয় করেছেন দর্শকের মন। সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত লাভ লাইজ ব্লিডিং নামে নতুন সিনেমা। তার দর্শকপ্রিয় সিনেমার মধ্যে আরও রয়েছে ‘সার্টেইন ওম্যান’, ‘পারসোনাল শপার’, ‘স্টিল অ্যালাইস’, ‘ক্লাউডস অব সিলস মারিয়া’, ‘প্যানিক রুম’, ‘দ্য রানওয়েজ’, ‘হ্যাপিয়েস্ট সিজনস’, ‘ক্যাম্প এক্স রে’, ‘ইনটু দ্য ওয়াইল্ড আর অ্যাডভেঞ্চারল্যান্ড’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা