× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সালমানের নায়িকা হচ্ছেন রাশমিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৪ ১৬:৩৯ পিএম

আপডেট : ০৯ মে ২০২৪ ১৭:০২ পিএম

এবার সালমানের নায়িকা হচ্ছেন রাশমিকা

দক্ষিণ ভারতের সুপারস্টার রাশমিকা মান্দানা। ক্যারিয়ারের অল্প সময়ের মধ্যেই তিনি ভারতের ক্রাশে পরিণত হয়েছেন। পুষ্পা, অ্যানিমেলের মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মজবুত অবস্থানে।

এবার তাকে দেখা যাবে বলিউডের ভাইজান সালমান খানের বিপরীতে। ‘সিকান্দার’ সিনেমায় তারা জুটি হয়ে আসবেন। 

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র‍্যান্ডসন আজ বৃহস্পতিবার সকালে এক্সে রাশমিকার নাম ঘোষণা করে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে।

পোস্টটি শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘অনেক দিন ধরেই পরবর্তী কাজের কথা অনেকই জানতে চেয়েছেন এবং এখানেই চমক!! সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি।’

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সালমানের দীর্ঘদিনের বন্ধু। এ প্রযোজকের ‘জুড়ওয়া’, ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘জানেমান’ ও ‘কিক’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সালমান। 

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা