× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়া পাচ্ছেন বেলাল-অবন্তী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২ ১৬:৩২ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২২ ১৯:৫৮ পিএম

সাড়া পাচ্ছেন বেলাল-অবন্তী

সংগীত তারকা বেলাল খান ও অবন্তী সিঁথির নতুন দ্বৈত গান ‘তুমি কী আমার বন্ধু হবে’ প্রকাশ পেয়েছে। বেলাল খানের সুরে গানটির কথা লিখেছেন আকরাম হোসাইন। এর সংগীতায়োজন শোভন রায়।

এরই মধ্যে দর্শকের সাড়া পাচ্ছে গানটি। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অনেকেই গানটি সম্পর্কে  তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। 

এদিকে গত ৮ নভেম্বর ইউটিউবে বেলাল খানের নিজস্ব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়। প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এটি বাংলাদেশে মিউজিকের ট্রেন্ডিংয়ে উঠে আসে। এরই মধ্যে ৩ লাখের বেশি ভিউয়ার পেয়েছে।

গানের ভিডিওচিত্রের দৃশ্যধারণ করা হয়েছে কক্সবাজার ও তার আশপাশের মনোরম লোকেশনে। গানচিত্রে অভিনয় করেছেন রাকিব হোসাইন ও নুসরাত জাহান অন্তরা। ভিডিওটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর।

গান প্রসঙ্গে বেলাল খান বলেন ‘একেবারে নিরেট প্রেমের একটি গান। মিষ্টি বলতে যা বোঝায় তেমন। মিউজিক ভিডিওতেও টাচি একটা গল্প রয়েছে। ভালো সাড়া পাচ্ছি।’

অন্যদিকে অবন্তী সিঁথি বলেন, ‘এমন মেলোডিয়াস গান করতে আমার বরাবরই ভালো লাগে। শ্রোতাদের কাছ থেকেও দারুণ সাড়া পাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা