× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৪ ১০:১৬ এএম

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

তার অভিনয় গুণ নিয়ে কখনোই প্রশ্ন তোলা যাবে না। কেউ কখনও তুলেনও না। তবে লাগামহীন মন্তব্যের জন্য তার মতো সমালোচিত তারকা বলিউডে আর কাউকে পাওয়া যাবে না। তিনি কঙ্গনা রানাউত। যখন যার ওপর চটেন, বেফাঁস মন্তব্যে তাকেই তুলোধুনা করে ফেলেন তিনি। আর নিজের প্রশংসায় সবসময়ই সরব তিনি।

এই অভিনেত্রী সম্প্রতি বলেছেন, অমিতাভ বচ্চনের পর ভারতে তিনিই সবচেয়ে বেশি জনপ্রিয়! এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা ফের সমালোচনার শিকার হচ্ছেন। কিন্তু নিজের কথায় অনড় তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে কঙ্গনা বলেছেন, ‘আমি পরিষ্কার বলেছি, ভারতের বিভিন্ন রাজ্যের যেখানেই যাই না কেন, আমার শৈল্পিক কাজ জাতীয়তাবাদের জন্য সবার অঢেল ভালোবাসা পাই। কেবল আমার অভিনয়ের জন্যই নয়, নারীর অধিকারে কাজ করার জন্যও আমাকে উৎসাহ দেন সবাই। তো যারা আমার ওই কথায় আপত্তি জানাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন, আমি ছাড়া বিগ বির পর আর কে এতটা ভালোবাসা পেয়েছে? খানেরা? কাপুরেরা? কে? আমাকে একটু বলুন, যাতে শুধরে নিতে পারি।’

কঙ্গনার কথায় স্পষ্ট, তিনি মনেপ্রাণেই বিশ্বাস করেন, অমিতাভ বচ্চনের পর তার মতো জনপ্রিয়তা আর কেউ পাননি। কদিন আগে নির্বাচনী প্রচারণায় গিয়ে এই বিষয়টিই প্রকাশ্যে বলেছেন অভিনেত্রী। তার মন্তব্য ছিল এ রকম, ‘আমি রাজস্থান যাই কিংবা পশ্চিমবঙ্গ, নয়া দিল্লি অথবা মণিপুর, অসামান্য ভালোবাসা পাই মানুষের। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অমিতাভ বচ্চনের পর যদি কেউ এত ভালোবাসা-সম্মান পেয়ে থাকে, সেটা আমি।’

উল্লেখ্য, কঙ্গনা কিছুদিন আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন। ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপি দলের হয়ে হিমাচলের মান্ডি আসন থেকে নির্বাচন করছেন তিনি। অন্যদিকেইমার্জেন্সি’ নামে নতুন একটি সিনেমার কাজ সেরে রেখেছেন কঙ্গনা। যেটা মুক্তি পাবে আগামী ১৪ জুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা