বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২২ ১৫:৩৮ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২২ ১৫:৫২ পিএম
বলিউড অভিনেত্রী বিপাশা বসু কন্যাসন্তানের মা হলেন। শনিবার বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের ঘর আলো করে কন্যাসন্তান আসে। এর ফলে ৪৩ বছর বয়সে প্রথম মাতৃত্বের স্বাদ পেলেন বিপাশা।
গত আগস্টে, বিপাশা-করণ দম্পতি ঘোষণা করেন যে তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। এরপর বিভিন্ন ফটোশুটের মাধ্যমে তার কিছু ঝলক ভক্তদের সামনে তুলে ধরেন বিপাশা।
এদিকে, কিছুদিন আগেই বিপাশার মা পরিবারে নতুন অতিথি আসা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বিপাশার জন্য থাকে অনেকরকমের আয়োজন। এ তারকার জন্য থাকে বিভিন্ন পদের সুস্বাদু খাবার। বিশেষ দিনে বিপাশার সাজ দেখে অনেক নেটিজেন করেছেন প্রশংসা। ক্যামেরায় সেদিন বাঙালি পোশাকে ধরা দিয়েছিলেন এ অভিনেত্রী।
প্রসঙ্গত, বিপাশা বসু ও করণ সিং দম্পতি বলিউডের অন্যতম পাওয়ার কাপল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভক্তরা সবসময় তাদের শুভেচ্ছাবাণী পাঠান। ব্যক্তিজীবনে এ তারকা দম্পতি বেশ মধুর সময় পার করছেন। তাদের ঘরে নতুন স্টারকিড নিয়ে তাই অনুরাগীদের রয়েছে ভিন্নরকম আগ্রহ।