× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরে দাঁড়ালেন কারিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৪ ০৯:৩৪ এএম

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

ধোঁয়াশা আগেই ছিল, এবার জোরালো হয়েছে গুঞ্জন। যশ অভিনীত ‘টক্সিক : আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবি থেকে সরে যাচ্ছেন বলিউড ডিভা কারিনা কাপুর। তার প্রস্থানের ঘটনায় ছবিটির জন্য নতুন মোড় এসেছে। এ ছবিতে যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনার। তবে কয়েক দিন আগে ছবি থেকে সরে গিয়েছেন তিনি।

কারিনা কেন সরে এলেন ছবি থেকে, তা নিয়ে ধোঁয়াশা ছিল অনুরাগীমহলে। শোনা গিয়েছিল, তারিখ নিয়ে সমস্যার কারণেই নাকি কারিনার এই সিদ্ধান্ত। তবে বলিউডভিত্তিক গণমাধ্যমগুলোর সূত্র দাবি করছে, ছবিতে কিয়ারা ও শ্রুতি হাসানের উপস্থিতির জন্য কারিনা সরে গেছেন। তার অভিনীত চরিত্রের দৈর্ঘ্য নিয়েও সংশয়ে ছিলেন কারিনা। ছবিতে কিয়ারা ও শ্রুতির মতো অভিনেত্রীর পাশাপাশি নিজের চরিত্রের গুরুত্ব নিয়েও সন্দিহান ছিলেন বেবো। তাই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রায় তিন বছর পর এই ছবির হাত ধরে রূপালি পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা যশ। ছবিটির পরিচালনায় রয়েছেন গীতু মোহনদাস। কারিনার সরে যাওয়ার ঘোষণার পর থেকে শিরোনামে এসেছে এই ছবি।

কারিনার আগে যশের দিদির চরিত্রের জন্য ঐশ্বরিয়া রায় বচ্চনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনিও করবেন করবেন বলে শেষ পর্যন্ত এ সিনেমা থেকে সরে দাঁড়ান।

এদিকে তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রু’ নিয়ে দারুণ সময় পার করছেন কারিনা। নারীকেন্দ্রিক এ সিনেমার সাফল্য নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বলিউডের নবাব বাড়ির বউ। কারিনা বলেন, ‌‘‘বিনোদনের একটি মাধ্যম চলচ্চিত্র। ‘ক্রু’ সিনেমায় বিনোদনের পাশাপাশি শক্তিশালী বার্তাও রয়েছে। এতে তিনজন নারী নেতৃত্ব দিয়েছেন। প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে এবং দারুণ সাড়া পেয়েছে। ১৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। চলচ্চিত্রটি রায় দিয়েছে যে, এখন আর নারী-পুরুষের পক্ষপাত নেই। আমরা এখন নিয়ম ভাঙার চেষ্টা করছি।’’

সিনেমার গল্পে কেবিন ক্রু হিসেবে এয়ারলাইনসে চাকরি করেন টাবু, কারিনা, কৃতি। একপর্যায়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তারা। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- দিলজিৎ দোসাঞ্জে, কপিল শর্মা, রাজেশ শর্মা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা