× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ন্সের মুকুটে নতুন পালক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১১:২০ এএম

মার্কিন গায়িকা বিয়ন্সে।

মার্কিন গায়িকা বিয়ন্সে।

এই শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল গায়িকা নির্বাচিত হয়েছেন তিনি। ২০১২ সালের এক সমীক্ষায় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে স্বীকৃত হন। আর ৫২তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ছয়টি পুরস্কার জিতে বিবিসি কর্তৃক গ্র্যামির রানী হিসেবে অভিহিত হন। তিনি ৪২ বছর বয়সি মার্কিন গায়িকা বিয়ন্সে। তার গান মানেই তারুণ্যের উন্মাদনা। মিষ্টি সুরেলা গায়কীর পাশাপাশি নান্দনিক নাচ ও তালের উপস্থাপনায় মুগ্ধতা ছড়াতে জুড়ি নেই তার। ক্যারিয়ারে বহুবার জায়গা করে নিয়েছেন বিলবোর্ডের শীর্ষে।

সেই বিয়ন্সের সাফল্যের মুকুটে যোগ হচ্ছে নতুন আরেকটি পালক। ফরাসি অভিধান লারৌসের সর্বশেষ সংস্করণে যুক্ত করা হয়েছে এই পপ তারকার নাম। যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য টাইমস ও ফরাসি আউটলেট ফ্রান্স-২৪ সম্প্রতি ৪০ জনের নাম লারৌস অভিধানে অন্তর্ভুক্ত করেছে। এ মাইলফলক শিল্পীর বর্ণাঢ্য ক্যারিয়ার আরও সমৃদ্ধ করেছে। 

ভাষা ও সংস্কৃতির বিশ্বকোষ লারৌস, যেখানে ‘মার্কিন সংগীত তারকা ও আরবি অ্যান্ড পপ’ বিভাগে যুক্ত হয়েছেন বিয়ন্সে ও ক্যাট ব্লেনচেট। এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি গায়িকা। তবে ব্যাপারটি যে তিনি বেশ উপভোগ করবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে দুই বছর পর ২৯ মার্চ প্রকাশ্যে এলো ‘কাউবয় কার্টার’ নামে বিয়ন্সের নতুন অ্যালবাম। প্রকাশের পর একের পর এক রেকর্ড গড়ছে গায়িকার এই অষ্টম অ্যালবাম।

অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে কাউবয় কার্টার নিয়ে ঝড় বয়ে গেছে। জনপ্রিয়তার নিরিখে এরই মধ্যে বিয়ন্সের আগের অ্যালবাম রেনেসাঁকে ছাড়িয়ে গেছে এটি। স্পটিফাইয়েও রেকর্ড সৃষ্টি করেছে কাউবয় কার্টার, এটি এখন এ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম। আইটিউনসেও অ্যালবামটি আছে প্রথম অবস্থানে। সব মিলিয়ে বলা যায়, বিয়ন্সের সবচেয়ে জনপ্রিয় অ্যালবামের মর্যাদা পেতে যাচ্ছে কাউবয় কার্টার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা