× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা দিবসে রুনা লায়লার গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১২:০২ পিএম

সংগীতশিল্পী রুনা লায়লা।

সংগীতশিল্পী রুনা লায়লা।

মা দিবসে আসছে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার গান। এ গানের শিরোনাম ‘এই না বৃদ্ধাশ্রম’। নতুন এ গান মিউজিক ভিডিওতে প্রকাশ পাবে। এতে রুনা লায়লার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন চলতি সময়ের কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী। আল আমিন জমাদ্দার সবুজের কথায় এর সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীত পরিচালনায় রিপন খান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন গীতিকার নিজেই।

এটি এজেএস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে। গানটি প্রসঙ্গে সুরকার ও শিল্পী খায়রুল ওয়াসী বলেন, ‘রুনা লায়লা ম্যাম আমার সুরে আমার সঙ্গেই গান গেয়েছেন এটা সত্যি আমার ভাগ্য। ছোটবেলা থেকেই প্রিয় স্বপ্নের কণ্ঠশিল্পী ও ব্যক্তিত্ব রুনা লায়লা ম্যামের গান শুনে শুনে বড় হয়েছি। গানচর্চায় এত দ্রুত ম্যামের সঙ্গে দ্বৈত গান গাইতে পারব ভাবতে পারিনি। রুনা ম্যাম গানের কথা ও সুর নিয়ে প্রশংসা করেছেন। আমার মাথায় হাত রেখে দোয়া করে বলেছেন ভালো ভালো কাজ যেন অব্যাহত রাখি।’

গীতিকার আল আমিন জমাদ্দার সবুজ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমার এ গানটি করা। যেদিন থেকে আমি গান লেখালেখি করি সেদিন থেকে স্বপ্ন দেখতাম কিংবদন্তি শিল্পীদের দিয়ে এমন কিছু গান করাব যে গানের মাধ্যমে শ্রোতারা বিনোদনের পাশাপাশি সামাজিক মেসেজও পাবেন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন অবক্ষয় ঢুকে গেছে। বাবা-মা কত স্বপ্ন, কত কষ্ট ও কত আশা নিয়ে ছেলেমেয়েকে বড় করেন। অথচ কিছু সন্তান নামের কুলাঙ্গার বাবা-মাকে শেষ জীবনে বোঝা মনে করে তাদের কাছে রাখতে চায় না। তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। অথচ তারা ভুলে যায় কদিন পর তারাও বৃদ্ধ হবে। তাদের সন্তানরা তাদের সঙ্গে একই আচরণ করতে পারে। বাস্তবতার নিরিখেই তৈরি হয়েছে গানটি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা