× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণিয়ার কণ্ঠে ‘ঢাকাতে জ্যাম’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১০:১০ এএম

কণ্ঠশিল্পী কর্ণিয়া।

কণ্ঠশিল্পী কর্ণিয়া।

‘ঢাকাতে জ্যাম’ লাগালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া। এমন শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করলেন তিনি। শুক্রবার তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়। গানটির ভিডিওতে দেখা গেল, রাজপথে দাঁড়িয়ে কর্ণিয়া গাইছেন ‘ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে’। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীতে অম্লান এ চক্রবর্তী।

রাজ বিশ্বাস শঙ্করের নির্মাণে গানটির ভিডিওতে শিল্পীর সঙ্গে আরও আছেন নাফিসা নুসরাত, শিশির সরদার ও আপন অর্ঘ্য। বরাবরই এ কণ্ঠশিল্পী একটু ভিন্ন রকমের কথা ও সুরের গান নিয়ে শ্রোতাদের সামনে আসেন। এটি তারাই ধারাবাহিকতা বলে জানান তিনি। কর্ণিয়া বলেন, ‘আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য একটু পরিকল্পনা করেই গান করে আসছি। আগের গানগুলোর জন্যও শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। 

এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি। এর মধ্যে এক দিনেই অনেকে গানটির কমেন্টস বক্সে বেশ প্রশংসা করেছেন।’ নিজের ইউটিউব চ্যানেলের গানের বাইরে এ গ্ল্যামারকন্যা স্টেজ শো নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন বলে জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা