× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেকড়ের আইশা খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৪:১৫ পিএম

আপডেট : ০৩ মে ২০২৪ ১৪:২৬ পিএম

শেকড়ের আইশা খান

শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন অনেক দিন। এরপর নৃত্যশিল্পী, উপস্থাপক, মডেল। বৈচিত্র্যময় পরিচয় নিয়ে তিনি কাজ করতে করতে এখন হালের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তার কাজগুলো ক্রমেই দর্শকদের নজর কাড়ছে। ‘কন্ট্রাক্ট’, ‘কাইজার’, ‘দাগ’, ‘ক্যাফে ডিজায়ার’, ‘তোমার কাছেই যাব’, ‘মারকিউলিস’-এ অভিনয় করে মন জয় করে নিয়েছেন তিনি। দীপ্ত প্লের ড্রামা সিরিজ ‘হৃদমাঝারে’–তে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। বলছি আইশা খানের কথা। 

বর্তমানে বেড়েছে তার কাজের ব্যস্ততা। এ বছর আরও কয়েকটি সিনেমা ও সিরিজে পাওয়া যাবে তাকে। সেগুলোর অন্যতম একটি হতে যাচ্ছে ‘শেকড়’। ২০১৫ সালে ‘সুতপার ঠিকানা’ দিয়ে চলচ্চিত্র নির্মাণে আসা প্রসূন রহমান এটি নির্মাণ করবেন। তিনি এরই মধ্যে ‘ঢাকা ড্রিম’, ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমা দিয়ে নিজেকে গুণী নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার তার মিশন ‘শেকড়’। এতে আইশা খানের বিপরীতে দেখা যাবে এফএস নাঈম। সিনেমার নতুন জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন আইশা ও নাঈম। 

পরিচালক প্রসূন রহমান জানান, ছবিটির শুটিং শুরু হবে ৪ মে থেকে। সব প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। এ ছবির দৃশ্যায়ন হবে ঢাকা, গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায়। গতকাল বৃহস্পতিবার ছবিটির বিষয়ে বিস্তারিত ঘোষণা এসেছে। তবে ছবির গল্প নিয়ে কিছু বলতে নারাজ প্রসূন। 

‘আহত ফুলের গল্প’ সিনেমা দিয়ে ২০১৮ সালে বড়পর্দায় অভিষেক ঘটে আইশা খানের। ‘শেকড়’ ছবিতে কাজ প্রসঙ্গে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। তিনি সব সময় চেয়েছেন দেশে-বিদেশে প্রদর্শিত হবে এমন চলচ্চিত্রে কাজ করতে। তার প্রত্যাশা ‘শেকড়’ তার সেই ইচ্ছা পূরণ করবে। তিনি বলেন, ‘‘একটি ভালো গল্প ও চরিত্রের স্বপ্ন সব সময়ই দেখি। সে জায়গা থেকে ‘শেকড়’ দারুণ। এর পরিচালক, সহশিল্পীসহ গোটা টিমটাও আমার খুব ভালো লেগেছে। অনেক দিন ধরেই প্রস্তুতি নেওয়া হয়েছে ছবিটির জন্য। এবার মিশনে নেমে পড়ার অপেক্ষা। আশা করছি, দর্শক উপভোগ্য একটি সিনেমা পেতে যাচ্ছেন।’’

তিনি আরও বলেন, ‘‘আমি আগে থেকেই বেশি কাজ করা পছন্দ করি না। ভালো কাজ চাপ নিয়ে করা যায় না। তাই ধরে ধরে কম কাজ করছি। দর্শকদের আগ্রহের কারণেই গল্প ও চরিত্র বুঝে অভিনয় করছি। তারই ধারাবাহিকতায় ‘শেকড়’ শুরু করছি।’’

সামনেই কোরবানি ঈদ। অনেকগুলো কাজের প্রস্তাব রয়েছে। সিনেমার কাজের ফাঁকে পছন্দমতো কিছু নাটকের কাজ করবেন তিনি। 

এই অভিনেত্রী বিপ্লব হায়দারের পরিচালনায় একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন। এর নাম ‘ভয়াল’। ছবিটির কাজ শুরু হয়েছিল গত বছরের শেষ দিকে। কিছু অংশের শুটিং বাকি ছিল। সেটাও শেষ করেছেন। বর্তমানে কোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির প্রহর গুনছে এটি। এ ছাড়াও কিছু ওয়েব ফিল্ম ও সিরিজে দেখা মিলবে আইশার। তবে আপাতত তার ধ্যান-জ্ঞানে আছে ‘শেকড়’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা