× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিউস্টনে সম্মানিত সোলস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১০:২৫ এএম

বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টনের আয়োজনে গত ২৬ এপ্রিল প্রথমবারের মতো হিউস্টন শহরে পারফর্ম করেছে দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস।

বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টনের আয়োজনে গত ২৬ এপ্রিল প্রথমবারের মতো হিউস্টন শহরে পারফর্ম করেছে দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস।

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। দলটি ৫০ বছরপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে বেশ কিছু কনসার্টে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টনের আয়োজনে গত ২৬ এপ্রিল প্রথমবারের মতো হিউস্টন শহরে পারফর্ম করেছে ব্যান্ডদলটি।

সময় গৌরবের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজকরা সোলসের সকল সদস্যকে সম্মানিত করে। অনুষ্ঠানে হিউস্টোন বাংলা ব্যান্ড শিল্পীদের যৌথ প্ল্যাটফর্ম হিউস্টন জ্যাম সেশন হয়।

হিউস্টনে পারফর্ম করা প্রসঙ্গে সোলসের প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, আমরা এই প্রথম হিউস্টন শহরে পারফর্ম করেছি। এখানে সোলসের এত ভক্ত অনুরাগী রয়েছে, তা আমার জানা ছিল না। বাংলা গানের প্রতি তাদের এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। পুরো মিলনায়তনে দর্শকরা আমাদের গান নেচে-গেয়ে উপভোগ করেছে। সত্যি এই অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকবে।

প্রায় দেড় ঘণ্টা এই অনুষ্ঠানে সোলসের কালজয়ী গানগুলো পরিবেশন করে ব্যান্ডটি। এর আগে ইন্ডিয়াপোলিস শহরে প্রার্ডু ইউনিভার্সিটিতে পারফর্ম করে সোলস।

এবারের সফরে রয়েছেন পার্থ বড়ুয়া, মীর মাসুম, আহসানুর রহমান আশিক, মারুফ তালুকদার রিয়েল, তুষার রঞ্জন দত্ত সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ।

এদিকে শিগগিরই ভক্তদের জন্য নতুন গান প্রকাশ করতে যাচ্ছে সোলস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা