× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই কোটি পেরিয়ে ‘ওরে জান’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১১:০১ এএম

গায়ক ও সুরকার ইমরান মাহমুদুলের কণ্ঠে ‘ওরে জান’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রবা ফটো

গায়ক ও সুরকার ইমরান মাহমুদুলের কণ্ঠে ‘ওরে জান’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রবা ফটো

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়কসুরকার ইমরান মাহমুদুলের কণ্ঠেওরে জান’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানটি এরই মধ্যে দুই কোটি ভিউয়ার্স উপভোগ করেছেন। গেল বছর জুন মাসে রঙ্গন মিউজিকে প্রকাশিত হয়েছিল এটি।

গানটি লিখেছেন জামাল হোসেন। সুর সংগীত করেছেন ইমরান নিজেই। এই গানের মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছিলেন নতুন প্রজন্মের প্রিয়মুখ নাজনীন নীহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন সৈকত রেজা। ইমরানের সঙ্গে এতে দ্বৈত কণ্ঠে গেয়েছেন মারুফা তৃষা।

দুই কোটি পেরিয়ে ইমরান মাহমুদুলের ‘ওরে জান’। প্রবা ফটো

গানটি দুই কোটি শ্রোতা-দর্শক উপভোগ করেছেন সেই প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, ‘ইমরান এর আগেও আমার লেখা বেশ কয়েকটি গান গেয়েছেন। সবগুলো গানই বেশ শ্রুতিমধুর। এই গানটির কথাও বেশ মিষ্টি। একটি প্রেমের গান এটি। ইমরান শ্রুতিমধুর সুর করেছেন। গানটি সবার ভালো লেগেছে দেখে আনন্দ হচ্ছে।’

ইমরান মাহমুদুল বলেন, ‘আমার সুর করা গাওয়া গানের মধ্যে ওরে জান ভীষণ প্রিয়। গানটির প্রতি দিন দিন শ্রোতা দর্শকের ভালো লাগা বাড়ছেÑ এটাই আমার প্রাপ্তি। ধন্যবাদ জামাল ভাইকে আমার ওপর আস্থা রাখার জন্য। ধন্যবাদ সহশিল্পী মারুফা তৃষা এর মডেল নীহাকেও।

এই মুহূর্তে ইমরান দেশের বাইরে আছেন। তার সঙ্গে আছেন ঝিলিকসহ পুরো টিম। বেশ কিছু কনসার্টে অংশ নেবেন ইমরান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা