× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনন্যার কাছে ঋণী ঈশান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ১৩:৫৪ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১৪:৪১ পিএম

অনন্যার কাছে ঋণী ঈশান

বলিউডের উদীয়মান দুই তারকা ঈশান খট্টর ও অনন্যা পাণ্ডে। নিজেদের প্রেমের সম্পর্কে অনেক আগেই ইতি টেনেছেন তারা। তবে এখনও দুজন ভালো বন্ধু হয়েই আছেন।

সম্প্রতি ঈশানের নতুন সিনেমা ‘ফোন ভূত’ মুক্তি পেয়েছে। সিনেমার প্রচারে তিনি ভারতের বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন। প্রচারণায় ঈশান তার প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। উপস্থিত সাংবাদিকরা জানতে চান অনন্যার সঙ্গে এখনও সম্পর্ক আছে কি না? ঈশান বলেন, ‘প্রতিটি সম্পর্কই মানুষকে নতুন কিছু শেখায়। আমিও অনেক কিছু শিখেছি।’ এরপর অনন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে তার ভূমিকা নিয়েও কথা বলেন ‘ধড়ক’ খ্যাত এই অভিনেতা। বলেন, ‘প্রেমের সম্পর্কে থাকাকালে আমরা দুজনই জীবনের সেরা সময়টি উপভোগ করছিলাম। একসঙ্গে ঘুরতে গিয়েছি, একে অন্যের সমস্যা একসঙ্গে মোকাবিলা করেছি। দুজন দুজনকে সম্মানের সঙ্গে ভালোবেসছি। তবে সবকিছুরই একটা খারাপ সময় আসে। আমাদের সম্পর্কেও এমন একটা খারাপ সময় এসেছিল। যেটি আমরা একসঙ্গে মোকাবিলা করতে না পেরে আলাদা হয়ে যেতে হয়েছিল। তাই সম্পর্কটি আর দীর্ঘায়িত করতে পারিনি। তবে আমি অনন্যার কাছে ঋণী। কারণ তার থেকে অনেক কিছু শিখেছি। হয়তো আমরা এখন আর সম্পর্কে নেই। তবে এখনও ভালো বন্ধু হয়েই আছি।’

বলিউডের উদীয়মান তারকাদের মধ্যে ঈশান অন্যতম। তিনি অভিনেতা রাজেশ খট্টর ও অভিনেত্রী নীলিমা আজিমের ছেলে। ২০০৫ সালে সৎ বড় ভাই অভিনেতা শাহিদ কাপুর অভিনীত ‘বাহ লাইফ হো তো অ্যায়সি!’ ছবিতে শিশু অভিনেতা হিসেবে অভিষেক হয় তার। প্রাপ্তবয়স্ক চরিত্রে তিনি মাজিদ মাজিদির নাট্যধর্মী বিয়ন্ড দ্য ক্লাউডস্‌ (২০১৭) চলচ্চিত্রে একজন চোরাকারবারি চরিত্রে অভিনয় করেন। এ কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এরপর ২০১৮ সালে ‘ধড়ক’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। তার সবশেষ ‘ফোন ভূত’ সিনেমাটি বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি। সিনেমায় ঈশান ছাড়া আরও অভিনয় করেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ক্যাটরিনা কাইফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা