× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগারে যেতে পারেন শাকিরা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৮:৫৩ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৯:২১ পিএম

কারাগারে যেতে পারেন শাকিরা

বেশ বড় ধরনের জটিলতায় পড়তে যাচ্ছেন জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। হলিউডের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, কর ফাঁকি দেওয়ার অভিযোগে শাকিরার ৮ বছরের জেল হতে পারে। এই গায়িকার বিরুদ্ধে ১৪.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা করেছিলেন স্পেনের সরকারি এক আইনজীবী। সেই আইনজীবীর দাবি অনুযায়ী, স্পেনের কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন শাকিরা। 

তবে গায়িকা দাবি করেছেন, তিনি নির্দোষ। আইনের ওপর আস্থা রয়েছে তার। তাই রায়ের দিকেই তাকিয়ে আছেন তিনি। তবে অভিযোগ প্রমাণিত হলে কর ফাঁকি দেওয়ার কারণে ৮ বছরের জেল হতে পারে শাকিরার।

বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরে ২০১২ সাল থেকে বার্সেলোনায় থাকতে শুরু করেন এই পপ গায়িকা। সেখানে দুই বছর বসবাস করেছিলেন। শাকিরার আইনজীবীর দাবি, ২০১৫ সাল পর্যন্ত বাহামার করদাতাদের তালিকায় ছিল শাকিরার নাম। কিন্তু এর পরে শাকিরা কর ফাঁকি দেন।

শাকিরার দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ভাঙার খবর এখন সবার জানা। জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে এখন আলাদা থাকছেন শাকিরা। বিয়ে না করলেও বহুদিন ধরে একসঙ্গে থাকতেন  শাকিরা এবং পিকে। এমনকি তাদের দুটি সন্তানও রয়েছে। 

গুঞ্জন রয়েছে, এই সম্পর্ক ভাঙার পিছনে নাকি দায়ী ফুটবল তারকা পিকে। শাকিরার সঙ্গে প্রতারণা করে অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে বোঝা যায়, গত মে মাসে দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন শাকিরা। সেখানে অবশ্য পিকে ছিলেন না। সম্পর্ক নিয়ে এই গুঞ্জনের মাঝেই এবার শাকিরার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। তবে সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে কোনোরকম মুখ খোলেননি শাকিরা।

/জেআই/
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা