× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিনেমায় দিলারা জামান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১২:০৭ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১২:৩২ পিএম

নতুন সিনেমায় দিলারা জামান

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান গেল ঈদে মুক্তিপ্রাপ্ত আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের দাদির ভূমিকায় অভিনয় করেছেন। রাজকুমারে দাদি ও নাতির অনবদ্য রসায়নও দর্শককে মুগ্ধ করেছে। সিনেমাটিতে দিলারা জামানের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। সিনেমায় শেষ মুহূর্তে বাবা ও ছেলের অনবদ্য অভিনয়েও মুগ্ধ হয় দর্শক।

রাজকুমার সিনেমায় কাজ করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘খুব ভালো অভিজ্ঞতা ছিল সিনেমাটিতে কাজ করার। আনন্দ নিয়ে কাজ করেছি। সবাই আমাকে সম্মান করেছেন। সিনেমাটি বেশ ভালো চলছে শুনেছি। খুব ভালো ব্যবসাও করছে। এটাই আসলে ভালো লাগার। বাংলা সিনেমা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এটাই চেয়েছি আজীবন।’ 

এবার আরও একটি নতুন সিনেমায় অভিনয় করছেন এই গুণী অভিনেত্রী। এম রাহিম পরিচালিত এ সিনেমার নাম ‘জংলি’। এতে দিলারা জামান এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা বুবলীর দাদির চরিত্রে অভিনয় করছেন।

দিলারা জামান জানান, গতকাল থেকে রাজধানীর মিরপুরে তিনি জংলির শুটিংয়ে অংশ নিয়েছেন। টানা দুই দিন এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

জংলি সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবির গল্পটা খুবই ভালো। আমার চরিত্রটিও সুন্দর। এ ছবি উপভোগ্য হবে বলে প্রত্যাশা করছি।’

দিলারা জামান জানান, প্রচণ্ড এ গরমে অনেক কাজ চাইলেও তিনি করতে পারছেন না। তাই যে কাজগুলোর প্রতি বেশি ভালো লাগা জন্মাচ্ছে সেগুলোই করার চেষ্টা করছেন। কারণ ঢাকার উত্তরার বাসায় তিনি একাই থাকেন। দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তাই ভীষণ সতর্কভাবে চলাফেরা করতে হয় তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা