× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবের নারী ডিজেরা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ১৩:৩০ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১৩:৪০ পিএম

স্টেজে পারফরম করছেন সৌদি ডিজে কসমিক্যাট। ছবি: ইনস্টাগ্রাম

স্টেজে পারফরম করছেন সৌদি ডিজে কসমিক্যাট। ছবি: ইনস্টাগ্রাম

আমি যখন সংগীতে আমার ক্যারিয়ার শুরু করি, আমার পরিবার ও বন্ধুরা আমাকে সমর্থন দিয়েছিল। কিন্তু অনেকেই বলেছিল আমি খুব বেশি দূরে যেতে পারবো না। একজন সৌদি নারী হিসেবে তাদের মন্তব্য (নেতিবাচক) আমাকে প্রভাবিত করেনি – এবং আমরা (নারীরা) কতদূর যেতে পারি (দেখিয়ে দেয়া)?

আরব নিউজের কাছে এভাবেই নিজের বিষয়ে বলেছিলেন সৌদি আরবের নারী ডিজে নৌফ সুফিয়ানি যিনি ডিজে স্টেজে কসমিক্যাট নামে পরিচিত। 

সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলমান সংস্কারে কর্মক্ষেত্রে নারীদের আরও অংশগ্রহণ চান এবং একই সঙ্গে যুবরাজ বিনোদন জগতেও পরিবর্তন আনতে চাইছেন। 

সালমানের এই দুই নীতি সংগীত প্রেমি নারীদের জন্য সুযোগ হয়ে এসেছে। এরই মধ্যে দেশটিতে প্রতি বছরই সাউন্ডস্ট্রম নামে আয়োজন করা হচ্ছে সংগীত উৎসবের। 

সাউন্ডস্ট্রমের প্রথম এডিশনেই পারফর্ম করার সুযোগ পেয়েছিলেন কসমিক্যাট। 

কসমিক্যাটের মতে, এখন সৌদিতেই তারা তাদের স্বপ্নের পেছনে ছুটতে পারেন, এন্টারটেইনমেন্টের ইভেন্টগুলোর মাধ্যমে স্থানীয় সংগীতপ্রেমীরাও প্রতিভা বৃদ্ধি করতে পারছে এবং পেশাদারদের সঙ্গে সংযোগ স্থাপণ করতে পারছে। কয়েক বছর আগেও এমনটা হয়ত চিন্তাও করা যেতো না। 

সাউন্ডস্ট্রমে পারফরম করছেন কসমিক্যাট

তার কসমিক্যাটের নামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিড়ালের প্রতি ভালোবাসা ও কসমোলজির প্রতি আগ্রহ। এই দুইটি বিষয় মিলিয়ে তিনি তার নাম রেখেছেন কসমিক্যাট। 

শুরুতে তিনি ডিজে মিউজিকের সেট অনলাইন থেকে কিনে বাসাতেই প্র্যাকটিস করতেন। আর এখন তিনি সৌদি আরবের ডিজে জগতে পরিচিত মুখ। 

তবে কসমিক্যাটই কিন্তু সৌদির একমাত্র নারী ডিজে নয়। অনেক নারী ডিজেই এর মধ্যে দেশটির মিউজিক ইন্ড্রাস্টিতে নিজেকে পরিচিত করতে পেরেছেন এবং আরও অনেকেই আসছেন। 

এরই মধ্যে নারী ডিজে হিসেবে পরিচিতি পেয়েছেন সৌদি ডিজে লিন নাইফ। জেদ্দার ফরমুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স, দুবাইয়ের ২০২০ এক্সপোর মতো বড় প্রোগ্রামে তিনি পারফরম করেছেন। 

সৌদি আরবের নারী ডিজে লিন নায়েফ

বার্তা সংস্থা এএফপিকে ডিজে লিন বলেন, ‘আরো অনেক নারী ডিজে আসছে।’ এর ফলে লিনের মতে, মানুষ স্টেজে নারী ডিজেদের দেখতে আরও অভ্যস্ত হবে। 

ডিজে কসমিক্যাটের মতো ডিজে লিনও শুরুতেই পরিবার থেকে এ বিষয়ে সমর্থন পেয়েছিলেন। 

তবে রক্ষণশীল সৌদি সমাজে লিনের যাত্রাটা এতোটা সোজা ছিল না। কয়েকবছর আগে তার সঙ্গে একটি ঘটনা ঘটে। তিনি স্টেজে পারফরম করতে উঠলে একজন সৌদি যুবক তাকে বলে, ‘তুমি কেন এটা করছো, তুমি এখানে স্বাগত নও।’ পরে সেই যুবকের অভিযোগের কারণে লিনকে স্টেজ থেকে সরিয়ে দেয়া হয়। 

সৌদিতে বর্তমান পরিস্থিতি আসলেই বদলে গেছে। সেই বিব্রতকর ঘটনার কথা উল্লেখ করে লিন আল আরাবিয়াকে বলেন, ‘এখন আমি বাজি ধরে বলতে পারি, যদি সে আমাকে দেখে, আমার প্রোগ্রাম দেখার জন্য সে লাইনের শুরুর দিকেই দাঁড়াবে।’  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা