× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জল-জঙ্গলে বিয়ার গ্রিলসের সঙ্গী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৮:৩৭ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৯:০৮ পিএম

জল-জঙ্গলে বিয়ার গ্রিলসের সঙ্গী প্রিয়াঙ্কা

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানটি দেখেননি এমন দর্শক কমই আছেন। এই অনুষ্ঠান দিয়ে সবার কাছেই পরিচিত নাম বিয়ার গ্রিলস। বিশ্বের নানা প্রান্তে ছুটে বেড়ান তিনি। জল-জঙ্গল-পাহাড় ছাড়িয়ে গ্রিলস এগিয়ে চলেন দুর্বার গতিতে নতুন নতুন সব স্থান ও প্রাণের সন্ধানে। 

বিয়ার তার অনুষ্ঠানে বিভিন্ন তারকাকে নিয়ে আসেন বাড়তি চমক হিসেবে। তাদের নিয়ে যান গহিন জঙ্গলে, পাহাড়ে কিংবা নদীতে। ভারতের অভিনেতা রজনীকান্ত, অক্ষয় কুমার, রণবীর সিং, ভিকি কৌশলকে দেখা গেছে তার অতিথি হিসেবে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও একটি পর্ব করেছেন তিনি।

সম্প্রতি বিয়ার জানান, তিনি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরবর্তী একটি অ্যাডভেঞ্চার ভ্রমণ করতে চান। শিগগিরই এর শুটিং শুরু হবে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষৎকারে গ্রিলস জানান, প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসকে নিয়ে একটি পর্ব করেছিলেন তিনি। সেটি ছিল উপভোগ্য। এবার তার স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে ভ্রমণে যাবেন তিনি। গ্রিলস বলেন, ‘মানুষ প্রিয়াঙ্কার সাহস ও ভ্রমণের গল্প শুনতে পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’

সেই সাক্ষাৎকারে বিয়ার গ্রিলস রণবীর সিংয়ের সঙ্গে পর্বটি নিয়ে বলেন, ‘জীবন মানেই সাহস ও কৃতজ্ঞতার সঙ্গে বেঁচে থাকা। এই গুণগুলো রণবীরের মাঝে উজ্জ্বল। তার চরিত্র আমাকে মুগ্ধ করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা