× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসায় মুগ্ধ জেফার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১০:৪৯ এএম

জেফার রহমান।

জেফার রহমান।

গেল ঈদে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব ফিল্মলাস্ট ডিফেন্ডার অব মনোগামি’। চরকি অরিজিনাল ফিল্মে অভিনয় করে সাড়া ফেলেছেন জেফার রহমান। এটি দিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে তার। জীবনের প্রথম কাজটিতেই জুটি বেঁধেছেন নিজের প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। তাদের দুজনের রসায়ন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে সবই উপভোগ করছেন জেফার। দর্শকের অনেক অনেক ভালোবাসায় মুগ্ধ গায়িকা থেকে অভিনেত্রী হওয়া জেফার।

জেফার রহমান

তিনি বলেন, ‘মনোগামির অনেক আগে থেকেই অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু করা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত সেটা বাস্তবে ঘটান মোস্তফা সরয়ার ফারুকী ভাই। সত্যি কথা বলতে কি, আমার ফ্যামিলি থেকে শুরু করে বাইরের মানুষÑসবাই খুবই প্রশংসা করছেন। এটা অবশ্যই ভালো লাগছে, যেহেতু আমি অভিনেত্রী নই। এটা আমার প্রথম কাজ এবং সেটাতে যখন ভালো প্রশংসা পাচ্ছি, তখন আমার আরও ইচ্ছা করছে, আরও অভিনয় করতে চাই। যেহেতু নার্ভাস ছিলাম, মানুষ কী বলবে? খারাপ হবে নাকি? কিন্তু এখন যখন সবাই বলছেন, “না, তোমাকে দেখে মনেই হয়নি তুমি অভিনয় করেছ এই প্রথমবার”, অবশ্যই সেটা আমার খুব ভালো লাগছে।’

অভিনেত্রী নাকি সংগীতশিল্পী- কোন পরিচয়টা বেশি আনন্দ দেয় এখন? উত্তরে জেফার বলেন, ‘আমি একজন সংগীতশিল্পী। আমাকে মানুষের সংগীতশিল্পী হিসেবেই চিনতে হবে। সে জায়গায় আমি সফল। আমাকে সংগীতশিল্পী হিসেবেই প্রথমে মানুষ চেনে। এখন অভিনয়, এটা একটি নতুন ফিল্ড। দুটোর উপভোগ ভিন্ন।’

অভিনয়ে কি নিয়মিত দেখা যাবে? জেফারের জবাবÑ‘মিউজিকেই নিয়মিত থাকব আমি। পাশাপাশি অভিনয়ও করতে চাই। নতুন কাজের অনেক অফার পেয়েছি। বেছে বেছে দেখছি কোনটা করা যায়। কোনো চরিত্র যখন চ্যালেঞ্জিং মনে হবে, ঠিক তখন কাজ করব। আমি অভিনয় করতে চাই, কিন্তু সাদামাটা ধাঁচের প্রচুর কাজ নিয়ে নিয়মিত হতে চাই না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা