× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও ভয়ংকর হয়ে ফিরবে অ্যানিমেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১০:৩৬ এএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১০:৪১ এএম

আরও ভয়ংকর হয়ে ফিরবে অ্যানিমেল

আরও ভয়ংকর হয়ে ফিরবে অ্যানিমেল

বিতর্ক যতই হোক, ভারতীয় সিনেমার ইতিহাসে ব্যবসাসফল সিনেমা হিসেবেই উচ্চারিত হবেঅ্যানিমেল’-এর নাম। ১০০ কোটি রুপিতে তৈরি সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ৯১৭ কোটি রুপির বেশি। সার্বিক আয় হাজার কোটি ছাড়িয়েছে। আয়ের অঙ্কে রণবীর কাপুরের ক্যারিয়ারের সেরা সিনেমা অ্যানিমেল। হিন্দি সিনেমার ইতিহাসে দ্বিতীয় সেরা।

একদিকে সিনেমাটির গল্পে নৃশংসতা, নারীর প্রতি বৈষম্য, ধর্ম আইনকানুনের প্রতি অবজ্ঞা, সংলাপ দৃশ্যায়নে অশ্লীলতার সমালোচনা হয়েছে অন্যদিকে হলে হলে ভিড় করেছে দর্শক। ছবির পরিচালক বা টিম দর্শকের সাড়াটাকেই প্রাধান্য দিচ্ছেন। তারা আবারও ফিরতে যাচ্ছেন অ্যানিমেলের নতুন সিক্যুয়েল নিয়ে। আর সেটি নাকি হবে আরও বেশি নৃশংস ভয়ংকর। এমনটাই জানিয়েছে পিঙ্কভিলা।


বড়পর্দায় অ্যাকশনের চাহিদা সব সময়ই। তাই হলিউড থেকে বলিউড কিংবা দক্ষিণিÑ সবখানে অ্যাকশনের আধিপত্য। কিন্তু সেখানেও মাত্রা বজায় রাখা উচিত কি না কিংবা পর্দায় কতখানি সহিংসতা দেখানো যাবে এসব ইস্যুতে বলিউডের কর্তাব্যক্তিরা নড়েচড়ে বসেছেন অ্যানিমেল মুক্তির পর। কারণ বেশিরভাগের মতে, অ্যানিমেলের নির্মাতা সন্দীপ রেড্ডি সব শালীনতা অতিক্রম করে গেছেন সিনেমায়। হিংসা আর উগ্র পৌরুষের জয়গান দেখিয়ে সমাজ অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছেন। তবে বিতর্কের তোয়াক্কা করেন না সন্দীপ। এসব সমালোচনার মাঝেই হুঁশিয়ারি দিলেন, ‘দ্বিতীয় পর্বে আরও রক্ত ঝরবে। আরও ভয়ংকর হতে চলেছে অ্যানিমেল ২।’

অ্যানিমেলের দ্বিতীয় পর্বের নাম হবেঅ্যানিমেল পার্ক’। প্রথম পর্বের মতো এতেও রণবীর কাপুর থাকবেন প্রধান চরিত্রে। রণবীর নায়ক হলেও খলচরিত্রে স্বল্প উপস্থিতিতে নজর কেড়েছিলেন ববি দেওল। বলা চলে, ববিকে নতুন জীবন দান করেছে সিনেমা। দ্বিতীয় পর্বে তার উপস্থিতি থাকার সম্ভাবনা নেই। তাহলে অ্যানিমেল পার্কে রণবীরের সঙ্গে টেক্কা দেবেন কে? ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নেতিবাচক চরিত্রের জন্য ভিকি কৌশলকে বেছে নিয়েছেন নির্মাতারা। যদিও বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সিনেমায় যে নতুন চমক থাকছে, সে ইঙ্গিত দিয়েছেন পরিচালক। নায়িকা হিসেবেও এবার রাশমিকা মান্দানা থাকবেন কি না নিশ্চিত নয়।

-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ জানিয়েছেন, ২০২৬ সালের প্রথম দিকে অ্যানিমেল পার্কের শুটিং শুরু হবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। কারণ অ্যানিমেলের তুলনায় অনেক বড় প্রেক্ষাপটে তৈরি হবে অ্যানিমেল ২।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা