× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জায়েদ খানের সদস্য পদ ফিরিয়ে দেবেন ডিপজল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৫:৩৩ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১৬:১২ পিএম

জায়েদ খানের সদস্য পদ ফিরিয়ে দেবেন ডিপজল

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করেছিল ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তারের কমিটি। ২ মার্চ (শনিবার) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এ সিদ্ধান্ত নিয়েছিল সেই কমিটি।

এবার সেই সদস্যপদ ফেরত পাচ্ছেন জায়েদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদি নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল থেকে বিজয়ের হাসি হাসার পরই সাধারণ সম্পাদক পদে জয়ী মনোয়ার হোসেন ডিপজল সুখবর দেন জায়েদ খানসহ অসংখ্য শিল্পীদের।

সম্প্রতি সংবাদমাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী সাধারণ সম্পাদক ডিপজল বলেন, ‘নির্বাচনের সময় ভোট দেওয়া নিয়ে দলাদলি থাকলেও ভোটের পর সেটা আর হবে না। কারণ আমরা সবাই এক। সব শিল্পী এক হয়েই আগামী দিনে এগিয়ে যাব।

ডিপজল আরও বলেন, আমিই নিপুণকে চলচ্চিত্রে এনেছি। ওকে আমি আমার মেয়ের মতোই দেখি। আমি নিপুণকে আমার মেয়ের মতোই আদর করি। নির্বাচনে হারজিত বড় কথা না। সবার একসঙ্গে কাজ করাটাই বড় কথা।’

এরপরই শিল্পীদের সুখবর দেন ডিপজল। বলেন, ‘শিল্পী সমিতির সদস্য পদ থেকে যারা যারা বাদ পড়েছেন তাদের সবাইকে আমরা গ্রহণ করে নিয়েছি। কারণ আমরা কেউ ভাগাভাগি চাই না। যারা শিল্পী ছিলেন এবং এখন যারা কাজে নিয়োজিত আছেন সবাই আমরা এক হয়ে আগামীতে মিলেমিশে থাকব এবং একসঙ্গে কাজ করব, এটাই আমি আশা করছি।’

ডিপজলের এমন কথায় স্বস্তি প্রকাশ করেছেন সদস্যপদ বাতিল হওয়া শিল্পীরা। এদিকে হারানো সদস্যপদ ফিরে পাওয়ার সুখবরে খুশি চিত্রনায়ক জায়েদ খান।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করলেন। রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে দেখা করেন তারা।

 আজ মঙ্গলবার বিকাল ৫টায় মিশা-ডিপজল পরিষদের অভূতপূর্ব বিজয় উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা