× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংকট কাটিয়ে সিনেমায় নিয়মিত হচ্ছেন সুবাহ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৮:২৯ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৯:০১ পিএম

আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ

আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ

শোবিজের আলোচিত নাম শাহ হুমায়রা সুবাহ। ব্যক্তিগত জীবনের সংকট সরিয়ে আবারও নিয়মিত হতে যাচ্ছেন চলচ্চিত্রে। চলছে তারই প্রস্তুতি। সুবাহ বলেন, ‘গেল একটা বছর আমি ব্যক্তিগত জীবনে নানা ঘটনার মধ্য দিয়ে গিয়েছি। মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। মূলত গত বছরের জুলাই মাসে আমার বাবার মৃত্যুর পর আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। বাবা ছিলেন আমার সবচেয়ে ভালোবাসার মানুষদের একজন। তার হঠাৎ চলে যাওয়াটা আমি মানতেই পারছিলাম না। এর তিন-চার মাস পর ব্যক্তিগত জীবনে সাংসারিক টানাপড়েনও গেছে। যার সমাপ্তি হয়েছে সম্প্রতি। সে প্রসঙ্গে আর ব্যাখ্যায় না যাই। শুধু এটুকু বলি, তার পরিবার ও আমার পরিবারকে নিয়ে মীমাংসার জন্য বলা হয়েছিল। আমিও আর এসব নিয়ে বাড়তি ঝামেলায় যেতে চাইনি। সবার কাছেই সবার জীবন ও সময় মূল্যবান। তাই মীমাংসাকেই আমাদের জন্য ইতিবাচক মনে করেছি। আমি কেস তুলে নিয়েছি, প্রাক্তন স্বামী ইলিয়াসও তাই করেছে। যা হয়েছে দুজনের জীবনের ভালোর জন্যই হয়েছে। আমি মনে করি আল্লাহ যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন।’

সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে হুমায়রা সুবাহ বলেন, ‘আমি এখন শুধুমাত্র সামনের দিকে তাকিয়ে পথ চলতে চাই। ক্যারিয়ার নিয়ে আগের চাইতে অনেক বেশি সচেতন।’

রফিক সিকদার পরিচালিত সুবাহ অভিনীত ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রটি মুক্তির মিছিলে রয়েছে। মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবুও এই চলচ্চিত্রটি নিয়ে উল্লেখ হয়ে আছেন সুবাহ।

কারণ হিসেবে বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে আমি চলচ্চিত্রে কাজ করা শুরু করেছি। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রটি আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করেছি এই সিনেমার চরিত্রটিতে।’ আরবিএস টেক লিমিটেড প্রযোজিত ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রটিতে সুবাহকে দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্রের বিপরীতে।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকে। ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এ ছাড়াও অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

/জেআই/
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা