× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে পুড়ল দাদাগিরি ও দিদি নম্বর ওয়ানের স্টুডিও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৬:৫৯ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৮:০৫ পিএম

আগুনে পুড়ল দাদাগিরি ও দিদি নম্বর ওয়ানের স্টুডিও

কলকাতার রাজারহাটের ডিআরআর স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, আজ সোমবার বেলা ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মেকআপ ভ্যানের এসি থেকেই এ বিপত্তি ঘটেছে। 

এ স্টুডিওতে ভারতীয় টেলিভিশন জি বাংলার ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ১’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের শুটিং হয়।

স্টুডিওটিতে আজ সোমবার অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় জি বাংলার নতুন শো ‘সারেগামাপা লিজেন্ডস’-এর শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই বিপত্তি।

প্রথমে মেইন স্টুডিওর সামনে দাঁড়িয়ে থাকা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানেও ছড়িয়ে যায়। পাশের একটি টিনের শেডেও আগুনের আঁচ যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্কের সৃষ্টি হয়। স্টুডিওতে থাকা লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে কয়েকজন পাশের পুকুরে থাকা পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দমকলের গাড়ি দেরিতে আসায় সেখানে বিক্ষোভ দেখানো হয়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আর আগুন লাগার এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পর্যন্ত নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা