× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরাণের নকশা করা শাড়িতে অনন্যা মিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৮:০৮ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৮:৫৩ পিএম

পরাণ’র নকশা করা শাড়িতে  অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

পরাণ’র নকশা করা শাড়িতে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

ঢালিউডে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঈদুল আজহায় তার অভিনীত ‘পরাণ’ সিনেমা দর্শকের হৃদয় জয় করেছে। সিনেমাটি মুক্তির তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে দর্শক টানছে। এবার সিনেমাটির দর্শকপ্রিয়তাকে সামনে রেখে তৈরি হলো শাড়ি। সিনেমার পোস্টারের নকশায় তৈরি এ শাড়ি পরেছেন খোদ মিম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ‘পরাণ’ নকশায় শাড়ি পরতে দেখা যায় ‘পরাণ’-এর অনন্যাকে। সুন্দরী অভিনেত্রীকে এমন শাড়িতে দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। তারা বেশ প্রশংসাও করছেন প্রিয় নায়িকার।

নিজের শেয়ার করা ছবিটির ক্যাপশনে মিম লিখেছেন, ‘পরাণের শাড়িতে আপনাদের অনন্যা!’

মিমের এই শাড়ির ডিজাইন করেছেন বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা। ডিজাইনারের উদ্দেশে মিম লিখেছেন, ‘ধন্যবাদ প্রিয় বিপ্লব সাহা দাদা, ‘পরাণ’-এর এই চমৎকার ডিজাইনের শাড়িটির জন্য।’

লাইভ টেকনোলজিস প্রযোজিত স্বল্প বাজেটের ‘পরাণ’ সিনেমাটি ঈদুল আজহায় মাত্র ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পরই সিনেমাটি দর্শক মহলে সাড়া জাগায়। বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট না পেয়ে অপেক্ষা করতে হয় দর্শকদের। বাধ্য হয়ে সিনেপ্লেক্সে প্রদর্শনী সংখ্যা বেড়ে এখন আঠারোটি হয়েছে। দ্বিতীয় সপ্তাহে এসে এর হল সংখ্যা একলাফে দাঁড়ায় ৫৫টি। তৃতীয় সপ্তাহে হল সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি। বাংলা চলচ্চিত্রের জন্য ‘পরাণ’ সুবাতাস তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। দেশীয় দর্শকের পাশাপাশি ‘পরাণ’-এর চাহিদা বেড়েছে প্রবাসেও। যে কারণে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, সিনেমাটি শিগগির ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই ও কানাডাতে মুক্তি পাবে।

/জেআই/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা