× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলিউডে চমক : বিশেষ গানে নাচবেন হৃত্বিক ও জুনিয়র এনটিআর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ১৬:৫৪ পিএম

বলিউডে চমক : বিশেষ গানে নাচবেন হৃত্বিক ও জুনিয়র এনটিআর

অস্কারজয়ী গান ‌‘নাটু নাটু’-তে নেচে কোটি দর্শকের মন জয় করেছেন জুনিয়র এনটিআর। থ্রি আর ছবির সেই গানে তার নাচের মুদ্রা এখনও অনেকের মনকে দোলা দেয়। আর বলিউডের সিনেমায় হৃতিক রোশনের নাচ বরাবরই অনন্য মাত্রা যোগ করে। এবার দুই ইন্ডাস্ট্রির দুই তারকা একসঙ্গে নাচতে চলেছেন। 

‘ওয়ার টু’ সিনেমাতে হৃতিকের সঙ্গে নাচতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। 

জানা গেছে, বলিউডের গ্রিক গড হৃত্বিক অভিনীত ‘ওয়ার টু’ ছবিতে অনেক বেশি অ্যাকশন দৃশ্য থাকবে। এ ছবিতে থাকছে জমজমাট নাচও। ‘ওয়ার’ ছবির ‘জয় জয় শিবশঙ্কর’ ও ‘থ্রি আর’ ছবির ‘নাটু নাটু’ গানের মিশ্রণে তৈরি হবে একটি গান। সেখানেই নাচে পারদর্শী দুই অভিনেতা ঝড় তুলবেন নতুন কোনো মুদ্রায়। 

আরও জানা গেল, এ গানের সিকোয়েন্সটি তৈরি করবেন প্রীতম। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

আরও দাবি করা হয়েছে, এ ছবির প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ওয়ার টু’ শুধুই অ্যাকশন নয়, এটা সম্পূর্ণ বিনোদনমূলক ছবি হতে চলেছে। 

ছবিতে হৃতিক আছেন প্রধান ভূমিকায়। আর জুনিয়র এনটিআর হাজির হবেন ভিলেন রূপে। সম্প্রতি শুটিং সেট থেকে তাদের লুকও প্রকাশ হয়েছে। সে নিয়ে বেশ আলোচনাও চলছে দুই তারকার ভক্তদের মধ্যে। 

আসছে বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা