× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুপিচুপি ইলিয়াস কাঞ্চন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৪:৪৪ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়ে চুপিসারেই চলে যান ইলিয়াস কাঞ্চন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়ে চুপিসারেই চলে যান ইলিয়াস কাঞ্চন।

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নিপুণের সঙ্গে সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। শুরু থেকেই আলোচনায় ছিলেন এই নন্দিত অভিনেতা, প্রযোজক পরিচালক। পাশাপাশি কাঞ্চন-নিপুণ পরিষদের হয়ে অনেক সমালোচনাও মোকাবিলা করতে হয়েছে তাকে। অভ্যন্তরীণ নানা কোন্দলের কারণে কমিটির নির্বাচিত ২১ জন সদস্যকে দুই বছরের মধ্যে একটি সভায়ও পাওয়া যায়নি। নির্বাচিত একাধিক সদস্যের সদস্যপদও প্রত্যাহার করা হয়। এসব নিয়ে শিল্পী সমিতির পিকনিকে বেশ ক্ষোভ বিরক্তি প্রকাশ করেন তিনি।

এর পরই ঘোষণা দেন আর নির্বাচন করবেন না। অনেকেই ভাবছিলেন সদ্যবিদায়ি সভাপতি হয়তো ভোট দিতে আসবেন না। তবে তিনি এসেছিলেন, ভোট দিতে এসে মুখে কুলুপ এঁটে থাকলেন ইলিয়াস কাঞ্চন। ভোট দেওয়ার পর অন্য শিল্পীরা যেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন নতুন কমিটির কাছে প্রত্যাশার কথা সেখানে তিনি ছিলেন নীরব ভূমিকায়। ভোট দিয়ে চুপিসারেই চলে যান ইলিয়াস কাঞ্চন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা