× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলিউড বলিউডের শিল্পী সমিতি চালান কারা?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১৩:৩৬ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ১৪:০৭ পিএম

হলিউড বলিউডের শিল্পী সমিতি চালান কারা?

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বেশ জনপ্রিয়। এর নির্বাচন থেকে শুরু করে সবকিছুই থাকে দারুণ আলোচনায়। সর্বশেষ গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল সমিতিটির নির্বাচন। সেখানে এবার সভাপতি হয়েছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। 

এ দেশের চলচ্চিত্র শিল্পী সমিতি নানা আলোচনায় মুখর। প্রায়ই এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ্যমাধ্যমে ট্রল করেন, বিরক্তি প্রকাশ করেন। অনেকে আবার জানতে চান, বিশ্ব চলচ্চিত্র মাতিয়ে রাখা হলিউড-বলিউডেও কি এমন সংঘ-সমিতি আছে? 

সেই কৌতূহল মেটাতে খোঁজখবর করে দেখা গেল হলিউড ও বলিউডের শিল্পীদের কোনো সংগঠন বা সমিতি নেই। টম ক্রুজ, শাহরুখ খানরা ইন্ডাস্ট্রির সম্মিলিত মানুষদের সংগঠনের আদেশ-নিষেধ ও নীতিমালাই মেনে চলেন। সঙ্গে সরকারি নিয়ম কানুন তো রয়েছেই। 

তবে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে শিল্পীদের অংশগ্রহণ আছে সমিতিতে। সেখানে ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম’ নামে একটি সংগঠন আছে। এর বর্তমান সভাপতি বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক। কার্যনির্বাহী সভাপতি জিৎ। সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক যথাক্রমে শান্তিলাল মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা।

আরেক দক্ষিণ ভারতের সিনেমার ইন্ডাস্ট্রি টলিউডে (তেলেগু-হায়দরাবাদ) রয়েছে ‘মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন। সেখানকার প্রথম সভাপতি ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী। বর্তমান সভাপতি অভিনেতা বিশ্নু মাঞ্চু ও সাধারণ সম্পাদক রাঘু বাবু। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা