× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিবাহবার্ষিকীতে মৌসুমী-ওমর সানির আয়োজন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৭:৫৭ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৮:১০ পিএম

তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী (ফাইল ছবি)

তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী (ফাইল ছবি)

সংসার সুখের হয় রমণীর গুণে। পুরনো প্রবাদ। তবে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক প্রবাদই চাপা পড়ছে নতুন চিন্তা-ধারণায়। সংসার সুখী রাখতে এখন নারী-পুরুষ দুজনকেই গুণের প্রকাশ ঘটাতে হয়। সেটাই করে যাচ্ছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। কিছুদিন আগেই সংসারে ভাঙনের পূর্বাভাস দেখা গিয়েছিল, যা মন খারাপ করে দিয়েছিল দুই তারকার ভক্তদের। শোবিজের মানুষরাও বেশ আতঙ্কিত ছিলেন দুই যুগেরও বেশি সময় ধরে সংসার করে আসা সানি-মৌসুমীর সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে। সুখবর হলো, সব ঝামেলা কাটিয়ে একসঙ্গেই রয়েছেন তারা। সানি-মৌসুমী বিয়ে করেছিলেন ১৯৯৫ সালের ৪ মার্চ। সে বিয়ের খবর ছিল গোপন। বিয়ের পাঁচ মাস পর ২ আগস্ট বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন দুজন। সে হিসেবে ২ আগস্ট তাদের ২৭তম বিবাহবার্ষিকী।

এ উপলক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ওমর সানি। তিনি লিখেছেন, ‘আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন, শুভ বিবাহবার্ষিকী মৌসুমী।’ তার স্ট্যাটাসটি বেশ মনে ধরেছে ভক্ত-অনুরাগীদের। সবাই ওমর সানি ও মৌসুমীর সুখী সংসারের জন্য দোয়া করছেন।  পরিচালক দিলীপ সোম ১৯৯৪ সালে মৌসুমী-ওমর সানিকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’ নামের সিনেমা। এটি দিয়েই একসঙ্গে পথচলা শুরু এ জুটির। এরপর বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তারা। মৌসুমী-ওমর সানি জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ও ‘সাহেব নামে গোলাম’। একসময় তারা পর্দার রসায়ন থেকে বাস্তবের রসায়নে জড়িয়ে পড়েন। তাদের প্রেমের পূর্ণতা পায় বিয়েতে। তাদের সংসার আলোকিত করে রেখেছে দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা। 

গত বছর সানী-মৌসুমীর পুত্র স্বাধীন কানাডা প্রবাসী সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন।

/জেআই/
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা