× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীকেন্দ্রিক ছবি নিয়ে বিস্ফোরক বিদ্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৩:৫৩ পিএম

বিদ্যা বালান। ছবি : সংগৃহীত

বিদ্যা বালান। ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার বিদ্যা বালান অভিনীত ছবি ‘দো অউর দো পেয়ার’ মুক্তি পেতে চলেছে ১৮ এপ্রিল। এটি একটি কমেডিতে ভরপুর রোমান্টিক ছবি। এখানে মুখ্য ভূমিকায় বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডিক্রুজ, সেন্ধিল রামমূর্তিকে দেখা যাবে। এ ছবিতে বিবাহিত জুটিদের এই গল্প বলবেন শীর্ষ গুহঠাকুরতা।

এই ছবির প্রচারে বেশ সরব রয়েছেন বিদ্যা। সম্প্রতি এক আয়োজনে উপস্থিত ছিলেন তিনি। সেখানে এসেই বিদ্যা বালান তার অভিজ্ঞতা থেকে কিছু কথা ভাগ করে নেন সকলের সঙ্গে। অভিনেত্রী জানান, নারীকেন্দ্রিক ছবি করতে গিয়ে ইন্ডাস্ট্রিতে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন। বিদ্যা জানান, বলিউডে এমন অনেক অভিনেতা আছেন যারা নারীকেন্দ্রিক ছবি করতে চান না।


ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিদ্যা বালান এই ইন্ডাস্ট্রি সম্পর্কে তার মত কী সেটা শেয়ার করেন। একই সঙ্গে জানান, অভিনেতারা আজও নারীকেদ্রিক ছবিতে কাজ করতে অস্বস্তিবোধ করেন। রাজি হতে চান না।

বিদ্যা বালান তার সাক্ষাৎকারে জানান, ইন্ডাস্ট্রি এগিয়ে গেলেও নারীকেন্দ্রিক ছবি করতে আজও অস্বস্তিবোধ করেন পুরুষরা। তারা চান না নারীরা স্পটলাইট পান। এ অভিনেত্রীর দাবি, এতে আখেরে অভিনেতাদেরই লোকসান, তারা নারীকেন্দ্রিক এই দারুণ, অভিনব ছবিগুলোর অংশ হতে পারেন না।

প্রসঙ্গত, বিদ্যা বালান বরাবরই নারীপ্রধান গল্পে অভিনয় করেছেন। তার ক্যারিয়ারে সে নো ওয়ান কিলড জেসিকা হোক বা দ্য ডার্টি পিকচার, কাহানি, বা অন্য ছবি বেশ আলো ছড়িয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা