× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই নাটক মঞ্চে আনছে প্রাঙ্গণেমোর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ১৬:২০ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ১৬:৩৫ পিএম

আজ ১৮ এপ্রিল ও আগামীকাল মহিলা সমিতির মঞ্চে দেখা যাবে তাদের ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’ নাটক।

আজ ১৮ এপ্রিল ও আগামীকাল মহিলা সমিতির মঞ্চে দেখা যাবে তাদের ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’ নাটক।

দেশের জনপ্রিয় নাট্যদল প্রাঙ্গণেমোর। তাদের দুটি প্রযোজনা মঞ্চস্থ হতে যাচ্ছে। আজ ১৮ এপ্রিল ও আগামীকাল মহিলা সমিতির মঞ্চে দেখা যাবে তাদের ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’ নাটক।

মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রাঙ্গণেমোরের নতুন দুই নাটক পরপর দুই দিন মঞ্চায়ন হবে। ১৮ এপ্রিল ৭টায় অনন্ত হীরার নির্দেশনায় উৎপল দত্তের বিখ্যাত নাটক টিনের তলোয়ার মঞ্চস্থ হবে। অনন্ত হীরার লেখা আর নূনা আফরোজের নির্দেশনায় অভিনেতা নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টায়।

অভিনেতা নাটক প্রথম মঞ্চে আসে গেল ৮ মার্চ। আর টিনের তলোয়ারের প্রথম প্রদর্শনী হয় ১৪ এপ্রিল পহেলা বৈশাখে। হাউসফুল শোতে দুটি নাটকেই বেশ দর্শক প্রশংসা পেয়েছে প্রাঙ্গণেমোর।

অভিনেতা নাটকে অভিনয় করেছেন অনন্ত হীরা, প্রকৃতা শিকদার প্রমুখ। টিনের তলোয়ারে অভিনয় করেছেন অনন্ত হীরা, আউয়াল রোজ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, তমা হোসেন, ফাহমি মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকী, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা