× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তাহলে জ্যাকুলিনকে এখনও কেন গ্রেপ্তার করছেন না’

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ১৫:৩২ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২২ ১৫:৫৭ পিএম

জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করছে ইডি। ছবি : সংগৃহীত

জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করছে ইডি। ছবি : সংগৃহীত

মায়াবী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে প্রতারণার অনেক অভিযোগ খতিয়ে দেখছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে, তাদের অনেককে গ্রেপ্তার করেছে ইডি। কিন্তু অভিনেত্রী জ্যাকুলিনকে কেন গ্রেপ্তার করা হয়নি, তা নিয়ে ইডিকে একচোট ঝাড়লেন দিল্লির একটি আদালত।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির একটি আদালত আজ (১০ নভেম্বর) জ্যাকুলিন ফার্নান্দেজ ইস্যুতে ইডিকে কড়া সব প্রশ্ন করেছেন। আর্থিক তদন্তকারী সংস্থা ইডিকে আদালত জিজ্ঞাসা করেন, ‘আপনারা জ্যাকুলিনের জামিনের বিরোধিতা করছেন, ভালো কথা। কিন্তু তাকে গ্রেপ্তার করছেন না কেন?

অথচ যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের অনেককে আপনারা গ্রেপ্তার করেছেন। তাহলে কি আপনারা কোনো নীতি না মেনে, ইচ্ছামতো যাকে খুশি গ্রেপ্তার করছেন? জ্যাকুলিনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা লুকআউট সার্কুলার (এলওসি) জারি করার পরও আপনারা তাকে কেন গ্রেপ্তার করছেন না, তা আমরা বুঝতে পারছি না।’

ইডির বিরুদ্ধে আদালতের এ ক্ষোভ ঝাড়ার কারণ, আজ ইডি আদালতকে বলে, ‘মধ্যবর্তী জামিনে থাকায় জ্যাকুলিন দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। এরই মধ্যে তিনি এ চেষ্টা করেছেন। তিনি তদন্তে কোনো সহযোগিতা করছেন না। অথচ তার বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ রয়েছে।’

২০০ কোটি রুপি ‘চাঁদাবাজি’তে সংশ্লিষ্টতার অভিযোগে ইডির তদন্তের অধীনে রয়েছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এ চাঁদাবাজির হোতা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। নানা সময় চন্দ্রশেখর থেকে দামি সব উপহার পেয়েছেন জ্যাকুলিন। 

চন্দ্রশেখর ২০১৭ সাল থেকে জেলে রয়েছেন। কিন্তু একই মামলায় আগাম মধ্যবর্তী জামিনে রয়েছেন জ্যাকুলিন। তার জামিনের আবেদনের বিষয়ে শুক্রবার (১১ নভেম্বর) দিল্লির ওই আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা