× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএমএসে তারকাবহুল ঈদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১২:১৩ পিএম

ঈদ ঘিরে শ্রোতা-দর্শকদের জন্য বিভিন্ন ঘরানার গান ভিডিও নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন।

ঈদ ঘিরে শ্রোতা-দর্শকদের জন্য বিভিন্ন ঘরানার গান ভিডিও নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন।

ঈদ ঘিরে শ্রোতা-দর্শকদের জন্য বিভিন্ন ঘরানার গান ভিডিও নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গত ২৯ মার্চ থেকে প্রকাশ পেতে শুরু করেছে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ঈদ উৎসব ঘিরে তাদের আয়োজনের গানগুলো।

প্রতিষ্ঠানটির বর্ণিল ঈদ আয়োজনে এবার থাকছে বাংলা সংগীতের দুই উজ্জ্বল নক্ষত্র শওকত আলী ইমন আঁখি আলমগীরের কণ্ঠেকফির পেয়ালা’। আশিক মাহমুদের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ। সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন নিজেই। গানের ভিডিও নির্মাণ করেছেন শিথিল রহমান। এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসান খান শুভর কণ্ঠে শ্রোতারা শুনতে পাবেনমেঘ ২’ শিরোনামের নতুন গান। শুভর কথা সুরে গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। সুনামগঞ্জের মনোরম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

নাহিদ হাসানের কণ্ঠে আসছেতোমার ভেজাচুল’ শিরোনামের নতুন গান। মাহমুদ শাওনের অনবদ্য কাব্যমালায় সুর দিয়েছেন নাহিদ নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

সামজ ভাই গেয়েছেনআঘাত’ শিরোনামের নতুন গান। জিসান খান শুভর কথা সুরে গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। সুনামগঞ্জের মনোরম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

কণ্ঠশিল্পী খালেদ মুন্না গেয়েছেনতোমার নিষ্ঠুর আচরণে বুকে ধাক্কা লাগে’। প্রিন্স রুবেলের কথা সুরে গানটির সংগীতায়োজন করেছেন রোজেন রহমান। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

আলোচিত কণ্ঠশিল্পী সাথী খানের কণ্ঠে প্রকাশ পাবেবেশি কথা না বলিয়া শিরোনামের গান। সচল পাগল সুজনের কথা সুরে গানটির সংগীতায়োজন করেছেন আদিব কবীর। ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।

জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী দ্বৈত কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী জনি খানের সঙ্গে। তাদের দুজনের নতুন গানবেসামাল’। মাহতাব হোসেনের গীতিকবিতায় সুর দিয়েছেন জনি খান। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পী।

প্রতিবারে মতো এবারও ধ্রুব মিউজিক স্টেশন সুযোগ করে দিয়েছে নতুন প্রতিভাবানদের। নতুন একটি ব্যান্ডকে তারা তুলে এনেছে। নতুন এই ব্যান্ডের নাম ফড়িং ব্যান্ড। তাদের নতুন গানসোনার ফড়িং’ প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। শেখ মো. পলাশের কথা সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল রাছেল সিকদার। সংগীতায়োজনে ছিলেন তরিক। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। এই প্রজন্মের কণ্ঠশিল্পী আর টুটুলের কণ্ঠেনীলচে খামে’ প্রকাশ পাবে এবারের ঈদে। সালেহ আকরাম মেরিনের কাব্যমালায় সুর দিয়েছেন আর টুটুল নিজেই। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

নিজের কথা, সুর কণ্ঠে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী এহসান কবির। গানের শিরোনামমনটা আমার ভাড়া দেব’। গানটির সংগীতায়োজন করেছেন তমাল হাসান। ভিডিও নির্মাণ করেছেন মামুন রনি।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ২৯ মার্চ থেকে প্রকাশ শুরু হওয়া এই ঈদ উৎসব চলবে ২১ এপ্রিল পর্যন্ত। গানগুলো তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা