× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুমিতের মাস্টারে বাঁধন ও মম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৩:২৫ পিএম

সুমিতের মাস্টারে বাঁধন ও মম

‘নোনা জলের কাব্য’ বানিয়ে দেশে-বিদেশে সমাদৃত হয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। রাষ্ট্রীয়ভাবেও পেয়েছেন স্বীকৃতি, তার ছবিটি একাধিক ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছে। এবার তিনি বানাচ্ছেন রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমা। এর নাম দিয়েছেনমাস্টার’।

টাঙ্গাইলের মধুপুরে শুটিং শেষ করে নতুন সিনেমার খবর জানালেন সুমিত। ফেসবুকে সুমিত লেখেন, ‘গতকাল আমার নতুন সিনেমা মাস্টারের শুটিং শেষ করলাম। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির জন্য প্রয়োজন ছিল বিশাল ক্যানভাস। এটা খুব চ্যালেঞ্জিং। মধুপুর এবং ধনবাড়ীর মানুষের নিরলস শ্রম, অকুণ্ঠ সমর্থন ভালোবাসা ছাড়া ছবির নির্মাণ কোনোভাবেই সম্ভব হতো না।’

জাকিয়া বারী মম  আজমেরী হক বাঁধন

টানা দেড় মাস মধুপুর ধনবাড়ীর বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং। সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে দুই লাক্স তারকা জাকিয়া বারী মম আজমেরী হক বাঁধনকে। মাস্টার সিনেমা দিয়েই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে দুই বন্ধুকে। ২০০৬ সালেলাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু দুজনের। তবে এখন পর্যন্ত একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাদের।

যদিও তৌকীর আহমেদেরদারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করার কথা ছিল বাঁধন মমর। পরীক্ষার কারণে শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি বাঁধনের।

আজমেরী হক বাঁধন জানান, তিনি ছবিটিতে অভিনয় করছেন উপজেলা নির্বাহী অফিসারের চরিত্রে। আরও জানালেন, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমার প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ বলে অভিমত অভিনেত্রীর।

মাস্টার ছবিতে মম বাঁধনের সঙ্গে আরও আছেন ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, শরিফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল,‌ মাহমুদ আলম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা