× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার শুটিংয়ে প্রিয়াঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ১৬:৪৬ পিএম

আবার শুটিংয়ে প্রিয়াঙ্কা

বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডেরই মানুষ। এখানেই তার ঘরবাড়ি, স্বামী-সন্তান ও সংসার। এখানেই তার ক্যারিয়ার। দীর্ঘদিন পর তিনি ফিরলেন অভিনয়ে। শুরু করেছেন নতুন কাজের শুটিংও।

সম্প্রতি ভারত সফর শেষে লস অ্যাঞ্জেলেসে ফিরেই হলিউডের ‘হেডস অব স্টেট’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রজেক্টের চিত্রনাট্যের ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

গত মাসেই বিরতি পর্বের ইতি টানার খবর দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জিম পোশাকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেখেন ‘গোয়িং ব্যাক টু ওয়ার্ক’। ঘোষণার পরই তার অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভাসান তাকে।

ইলিয়া নাইশুলারের পরিচালনায় হেডস অব স্টেট সিনেমায় আরও অভিনয় করছেন ইদ্রিস এলবা ও জন সিনা। ফারহান আখতারের পরিচালনায় ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে ‘জি লে জারা’ সিনেমায়ও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

এ ছাড়া এবারের অস্কারে মনোনয়ন পাওয়া তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’-এর নির্বাহী প্রযোজক হিসেবেও রয়েছেন প্রিয়াঙ্কা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা