× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাগরিক টিভিতে তারকাবহুল ‘মাফিয়া’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ১৬:৫০ পিএম

নাগরিক টিভিতে তারকাবহুল ‘মাফিয়া’

ঈদ আনন্দে নাগরিক টিভির পর্দায় প্রচার হবে সাত পর্বের ওয়েব সিরিজ ‘মাফিয়া’। সিরিজটি দেখানো হবে ঈদের দিন থেকে টানা সাত দিন। প্রতিদিন রাত ৯টায় এটি প্রচার হবে।

শাহিন সুমনের পরিচালনায় এ সিরিজে অভিনয় করেছেন জাহিদ হাসান, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আচঁল, ইমন, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, আনিসুর রহমান মিলন, সাইফ খান, ডন, শিবা শানুসহ অনেকে।

এ সিরিজটির কাহিনী আবর্তিত হয়েছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ঘিরে। যিনি সব সময় থেকে যান ধরাছোঁয়ার আড়ালে। একসময় গডফাদার স্বার্থসিদ্ধির জন্য নিজের লোকদের মধ্যে একজনকে দিয়ে আরেকজনকে কিলিং, অপহরণ থেকে শুরু করে যেকোনো ধরনের অপকর্ম করান।

কিন্তু এর ভেতরে পেছনের গল্পের কারণে একটা সময় দেখা যায় এ সন্ত্রাসী গোষ্ঠীর আঁচল তার ডিশ ব্যবসায়ী বাবাকে প্রথম হারায়। ডিশের ব্যবসা নিয়ে কোন্দল এলাকায় এলাকায়।

একে কেন্দ্র করে কাউন্সিলরের সঙ্গে সন্ত্রাসীদের গন্ডগোল শুরু হয়। সেখান থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ চলে যায় নোনি ভাইয়ের হাতে। এভাবেই কাহিনী হয়ে ওঠে আরও উত্তেজনাপূর্ণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা