প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ১৪:৪৩ পিএম
‘তোকে খুঁজি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত পরিচালক, গায়ক হাবিব ওয়াহিদ ও নুজহাত রেহনুমা। ছবি : সংগৃহীত
‘তোকে খুঁজি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয়
সংগীত পরিচালক, গায়ক হাবিব ওয়াহিদ। এর সুর-সংগীতও করেছেন তিনি। গানের কথা লিখেছেন
অমিতা কর্মকার। ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে শিগগিরই। হাবিব ওয়াহিদ নিজেই
জানালেন এ কথা।
গানটিতে হাবিব একা নন, তাকে দ্বৈত কণ্ঠে সঙ্গ দিয়েছেন নুজহাত
রেহনুমা। এ গায়িকা সর্বশেষ গেল বছরের ডিসেম্বরে মুগ্ধতা ছড়িয়েছেন ‘একি লাবণ্যে’
রবীন্দ্রসংগীত দিয়ে। এবার তিনি ঈদে হাজির হচ্ছেন নিজের প্রিয় শিল্পী হাবিব
ওয়াহিদের সঙ্গে।
নুজহাত বলেন, ‘এ গানটা স্পেশাল। হাবিব ওয়াহিদের গান সব সময়
একটা আবেদন নিয়ে আসে। তার সঙ্গে আমিও থাকছি ভেবে আনন্দ হচ্ছে। ঈদের উৎসবে
শ্রোতাদের আনন্দের সঙ্গী হব বলে আশা করছি।’
হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আমি
চেষ্টা করেছি সুন্দর সুর, সংগীত উপহার দেওয়ার। আশা করি শ্রোতাদের গানটি ভালো
লাগবে।’
গীতিকার অমিতা কর্মকারও গানটি নিয়ে আশাবাদী।