× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শফিক তুহিনের কথা ও সুরে ৬ শিল্পীর গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ১৩:৪১ পিএম

শফিক তুহিন। ছবি : সংগৃহীত

শফিক তুহিন। ছবি : সংগৃহীত

যাদের কণ্ঠে শ্রোতারা সবসময় রবীন্দ্র বা নজরুলসংগীত শুনে শুনেই মুগ্ধ হয়েছেন তাদের কণ্ঠে এবার শোনা যাবে আধুনিক মৌলিক গান। ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে বিটিভিতে হাজির হবেন শফিক তুহিন। ‘তারায় তারায়’ নামের অনুষ্ঠানে ছয় শিল্পী গাইবেন। তাদের গানের কথা ও সুর করেছেন শফিক তুহিন।

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাতেমা তুজ জোহরা, খাইরুল আনাম শাকিল, অদিতি মহসিন, ফাহিম হোসেন চৌধুরী ও শেখ জসিম। বাংলাদেশ টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠানে কিংবদন্তি এই শিল্পীদের প্রত্যেকে একটি করে নতুন গান গেয়েছেন। রেজওয়ানা চৌধুরী বন্যা ‘বাঁচতে শিখি চল’, ফাতেমা তুজ জোহরা ‘রঙিন চিঠি’, খাইরুল আনাম শাকিল ‘মেঘ ছুঁয়ে জল’, অদিতি মহসিন ‘মন পলাতক’, ফাহিম হোসেন চৌধুরী ‘তুমি জানবে না কোনো দিন’ ও শেখ জসিম গেয়েছেন ‘অভিমান’ শিরোনামের গান। ‘বাঁচতে শিখি চল’ শিরোনামের গানটি শফিক তুহিনের সঙ্গে যৌথভাবে লিখেছেন শাহনাজ রানু। গীতিকবি ও সুরকার শফিক তুহিন বলেন, ‘আমাদের দেশের কিংবদন্তি শিল্পীরা গেয়েছেন এই গানগুলো। যারা সারা জীবন রবীন্দ্র ও নজরুলসংগীতের চর্চা করেছেন, তাদের ক্যারিয়ারে খুব বেশি মৌলিক বা আধুনিক গান করেননি। তাদের জন্য আমি মৌলিক গান করতে পেরে ভীষণ আনন্দিত। আমার বিশ্বাস, শ্রোতারা এই খ্যাতিমান শিল্পীদের নতুনভাবে আবিষ্কার করতে পারবে। এমন একটি আয়োজনের জন্য বিটিভিকে ধন্যবাদ।’ এ সম্পর্কে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রবীন্দ্রসংগীতের বাইরে খুব বেশি আধুনিক গান গাওয়া হয় না। অনেক দিন পর মৌলিক গান করলাম। গানটি সুন্দর হয়েছে। গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা