× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দল বেঁধে মারামারি করবেন সানি, জ্যাকি, সঞ্জয়-মিঠুন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৭:৫২ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৮:১৪ পিএম

দল বেঁধে মারামারি করবেন সানি, জ্যাকি, সঞ্জয়-মিঠুন

বলিউডের অ্যাকশন হিরোদের একসঙ্গে পর্দায় হাজির করতে যাচ্ছেন পরিচালক বিবেক চৌহান। সিনেমার নাম ‘বাপ’। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় চার মেগাস্টার সানি দেওল, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত এবং মিঠুন চক্রবর্তীদের নিয়ে অ্যাকশন সিনেমা বানাবেন তিনি।

সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। যেটি অভিনেতা জ্যাকি শ্রফ তার ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করে লিখেন,  ‘শুটিংয়ে ধামাকা, কিন্তু অটুট বন্ধুত্ব।’ এরপরই অভিনন্দনের বন্যায় ভাসেন জ্যাকিসহ বাকি তিনজন। জ্যাকির স্ত্রী আয়েশা শ্রফ ও মেয়ে কৃষ্ণা শ্রফ ছবির নিচে এসে ভালোবাসা ও অভিনন্দন জানান। অভিনন্দন জানান দিব্যা দত্তা, এশা দেওল, গুরপ্রীত চাড্ডাসহ অনেকে। 

প্রকাশিত ফার্স্ট লুকে চার জনকেই ভয়ংকর রূপে দেখা গেছে। মিঠুনের মাথায় টুপি, হাতে ঘড়ি, মুখে সাদা খোঁচা খোঁচা দাড়ি ও গলায় মাফলার। সানির বড় চুলের সঙ্গে দাড়িও বেশ মানিয়েছে। এ ছাড়া সঞ্জয়ের অ্যাগ্রেসিভ লুকের সঙ্গে দাড়িতে পুরা খলনায়ক রূপে হাজির হয়েছেন। সর্বশেষ জ্যাকি তার চিরচেনা স্টাইলে নজর কেড়েছেন ভক্তদের। 

বলিউডের দীর্ঘ ক্যারিয়ারে এর আগে একসঙ্গে এই চারজন কাজ করেনি কখনও। তাই ধারণা করা হচ্ছে বড় ধরনের ধামাকা নিয়েই আসছেন তারা। এ ছাড়া বলিউড সূত্রে জানা গেছে নব্বইয়ের ধাঁচের অ্যাকশন দেখা যাবে এই ছবিতে। মুম্বাইতেই হবে শুটিং। বেশিরভাগই হবে স্টুডিওর ভেতরে। ছবিটি কবে মুক্তি পাবে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

এর আগে খল চরিত্রে সঞ্জয় দত্ত বহুবার দর্শকের মন জয় করেছেন। অগ্নিপথ সিনেমায় কাঞ্চা চরিত্রের জন্য তিনি বেশ প্রশংসিত হন। কেজিএফ-২ সিনেমায় অধিরা চরিত্র করে ব্যাপক প্রশংসিত হন। এ ছাড়া খলনায়ক হিসেবে পরিচালকদের পছন্দের তালিকায় তিনি এখন শীর্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা