× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হানিফ সংকেতের নাটক আলোকিত অন্ধকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১৬:৪৩ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১৭:২০ পিএম

হানিফ সংকেতের নাটক আলোকিত অন্ধকার

প্রতি ঈদেই বর্ণাঢ্য ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তার এবারের ঈদের নাটকের নাম ‘আলোকিত অন্ধকার’। ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে হানিফ সংকেতের গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। এবারের নাটকটিও তার ব্যতিক্রম নয়। 

এ নাটকটি ধারণ করা হয় মানিকগঞ্জে অবস্থিত ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।

এ নাটকের গল্পে দেখা যাবে- একটি পরিবারের বাবা-মা, সন্তান, পুত্রবধূ সবাই মিলে অত্যন্ত সুখী একটি পরিবার। পুত্রবধূর যেমন শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক, তেমনি পুত্রবধূকেও শ্বশুর বাড়ির সবাই নিজের পরিবারের সদস্য মনে করে। আর এ হাসি-আনন্দের মধ্যেই ঘটে বিপর্যয়, নেমে আসে আলোকিত পরিবারে অন্ধকার। এসব নিয়েই গড়ে উঠেছে ‘আলোকিত অন্ধকার’ নাটকের কাহিনী।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, নূরে কাঞ্চন, সুর্বনা মজুমদারসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীত করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।

নাটকটি ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা