× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বক্স অফিসে মুখোমুখি

গোলাম কিবরিয়া

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১১:২৯ এএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১৩:০৮ পিএম

এবারের ঈদে বক্স অফিসে মূল লড়াইটা হতে চলেছে বলিউডের পরীক্ষিত দুই তারকা অজয় দেবগন আর অক্ষয় কুমারের মধ্যে।

এবারের ঈদে বক্স অফিসে মূল লড়াইটা হতে চলেছে বলিউডের পরীক্ষিত দুই তারকা অজয় দেবগন আর অক্ষয় কুমারের মধ্যে।

নতুন মাস চলে এলো। বলিউড সিনেমার মার্কেট ঈদের মাসে নতুন সিনেমা মুক্তি দিতে সর্বশেষ প্রস্তুতি নিচ্ছে। এবারের ঈদে বক্স অফিসে মূল লড়াইটা হতে চলেছে বলিউডের পরীক্ষিত দুই তারকা অজয় দেবগন আর অক্ষয় কুমারের মধ্যে। অমিত আর শর্মা পরিচালিত এবং প্রাক্তন ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অজয় অভিনীতময়দান’ মুক্তি পাবে ১০ এপ্রিল।

বিকাশ বহেলের পরিচালনায়শয়তান’-এর বক্স অফিস সাফল্যের পর, অজয় দেবগনের ভক্তরা তাকে ময়দানে সম্পূর্ণ নতুন অবতারে দেখতে চলেছেন। ট্রেলারে অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা গেছে প্রিয়মণিকে। অজয় দেবগন, প্রিয়মণি ছাড়াও গুরুত্বপূর্ণ নজর কেড়েছেন গজরাজ রাও।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তার সিনেমা নিয়ে অজয় বলেন, ‘হৃদয় এক, সমাজ এক, চিন্তা এক! এসএ রহিম এবং তার টিম ইন্ডিয়ার না বলা সত্য গল্পের সাক্ষী হোন। ১০ এপ্রিল আসছে সিনেমা হলে।’

এদিকে অক্ষয় কুমার টাইগার শ্রফ অভিনীতবড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটিও ১০ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতারা। ধুন্ধুমার অ্যাকশনে ভুরপুর ট্রেলারে নজর কেড়েছেন অক্ষয় কুমার টাইগার শ্রফ। ট্রেলারেই স্পষ্ট যে সিনেমাটি অ্যাকশনে ভরপুর। দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমায় ঠিক কী কী করতে চলেছেন, তা জানতে উদ্‌গ্রীব সিনেমাপ্রেমীরা।

এতে অক্ষয়-টাইগার ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, মানসী চিল্লার আলিয়া এফ। আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটির ট্রেলারটি প্রকাশ্যে আসার পরই নেটিজনদের প্রশংসা কুড়িয়েছে।

সুতরাং নিঃসন্দেহে বলা যায়, ১০ এপ্রিল অক্ষয় টাইগারের বড়ে মিয়া ছোটে মিয়ার সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ হতে যাচ্ছে অজয়ের ময়দান সিনেমাটির। দেখার পালা ঈদে বক্স অফিসে এবার কার মুখে হাসি ফোটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা