× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরবের নায়িকা এবার ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৫:১৬ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৫:৫৩ পিএম

নিরবের নায়িকা এবার ঋতুপর্ণা

নিয়মনীতির জটিলতায় কয়েক বছর ধরে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ প্রায় বন্ধ। সর্বশেষ ‘দিন : দ্য ডে’র মতো কিছু সিনেমা মুক্তি পেলেও বিদেশি প্রযোজনার সঙ্গে যৌথ আয়োজনে নতুন কোনো ছবির ঘোষণা আসেনি।

তবে আবারও দেশের প্রযোজক ও নির্মাতারা আগ্রহী হচ্ছেন যৌথ প্রযোজনায়। নির্মিত হতে যাচ্ছে ‘স্পর্শ’ নামে একটি সিনেমা, যেটিতে ঢাকার পাশাপাশি অর্থলগ্নি করবেন কলকাতার প্রযোজক।

এ ছবিতে নায়ক হিসেবে চূড়ান্ত হয়েছেন নিরব হোসেন। নায়িকা ওপার বাংলার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা। বেশকিছু সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে প্রতিদিনের বাংলাদেশ।

এ ছবি দিয়ে প্রথমবারের মতো সিনেমায় ঋতুপর্ণার নায়ক হয়ে আসবেন নিরব। বিষয়টি জানতে তার সঙ্গে যোগাযোগ করলে বলেন, ‌‘যৌথ প্রযোজনার ছবিটি আমি করছি। তবে নায়িকার ব্যাপারে কিছু বলতে পারছি না। এটা পরিচালকদ্বয় ভালো বলতে পারবেন। আমি আনন্দিত সিনেমাটিতে যুক্ত হতে পেরে। আশা করি নতুন এ অভিজ্ঞতা আমার জন্য প্রাপ্তি বয়ে আনবে।’

স্পর্শ বাংলাদেশ থেকে পরিচালনা ও প্রযোজনা করবেন অনন্য মামুন। কলকাতায় এর দায়িত্বে আছেন অভিনন্দন দত্ত। ছবিতে বাংলাদেশ থেকেও একজন জনপ্রিয় তারকা নায়িকা হিসেবে অভিনয় করবেন।

সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষের দিকে শুরু হবে ছবির কাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা