× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যানেল আইতে সাত সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৫:৪৭ পিএম

চ্যানেল আইতে ঈুদল ফিতর উপলক্ষে নতুন সাতটি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

চ্যানেল আইতে ঈুদল ফিতর উপলক্ষে নতুন সাতটি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

ঈদ মানেই আনন্দ। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে দেশের টিভি চ্যানেলগুলো নানা রকম আয়োজন হাতে নেয়। সেই ধারাবাহিকতায় চ্যানেল আইতে ঈুদল ফিতর উপলক্ষে নতুন সাতটি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। ঈদের দিন দুপুর ১টা ১৫ মিনিটে প্রচার হবে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনেনেকাব্বরের মহাপ্রয়াণ’। সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ পথিক। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শিমলা, জুয়েল জহুর প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে বাংলা সিনেমাসাইকো’। পরিচালনায় অনন্য মামুন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোশান, পূজা চেরী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছেপাতাল ঘর’। পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে নুশরাত ফারিয়া, মামুনুর রশীদ, আফসানা মিমি প্রমুখ।

ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমাদেশান্তর’। এটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। অভিনয়ে ইয়াশ রোহান, আহমেদ রুবেল, মামুনুর রশীদ প্রমুখ।


ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবেশত্রু’ সিনেমা। পরিচালনায় সুমন ধর। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে বাংলা সিনেমা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে দেখা যাবেঅসম্ভব’। পরিচালনায় অরুণা বিশ্বাস। অভিনয়ে সোহানা সাবা, শাহেদ শরীফ খান, স্বাগতা, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, গাজী আব্দুর নুর প্রমুখ।

ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১৫ মিনিটে বাংলা সিনেমাঅপরাজেয়’ দেখাবে চ্যানেল আই। এটি পরিচালনা করেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। অভিনয় করেছেন দীপা খন্দকার, আফজাল হোসেন, তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা