× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাম্বার হার্ডের পথে হাঁটলেন জিজি হাদিদও

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৫:০০ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৫:৪৪ পিএম

অ্যাম্বারের মতো টুইটার ডিলিট করেছেন জিজি হাদিদও (বামে)। ছবি : সংগৃহীত

অ্যাম্বারের মতো টুইটার ডিলিট করেছেন জিজি হাদিদও (বামে)। ছবি : সংগৃহীত

ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নিজের প্রোফাইল ডিলিট করে দেন হলিউড তারকা অ্যাম্বার হার্ড। তবে ঠিক কী কারণে তিনি টুইটার ত্যাগ করেছেন তা স্পষ্ট না করলেও অনেক নেটিজেনই বলছেন, সাবেক প্রেমিক মাস্কের কোম্পানিতে হয়তো থাকতে চাইছেন না তিনি।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, এবার অ্যাম্বার হার্ডের দেখানো পথেই হাঁটলেন সুপার মডেল জিজি হাদিদ। টুইটার অ্যাকাউন্ট এরই মধ্যে ডিলিট করে দিয়েছেন তিনি।

সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি টুইটার ডিলিটের ব্যাখ্যাও দিয়েছেন। যদিও স্টোরিটি এরই মধ্যে মুছে গেছে। ইনস্টাগ্রাম ফিচারের স্টোরি একটি নির্দিষ্ট সময় পর মুছে যায়।

নতুন নেতৃত্বে (ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের দিকে ইঙ্গিত করে) টুইটারে আরও বেশি ঘৃণা ও ধর্মান্ধতা দেখা দেবে বলে আশঙ্কা জিজির।

টুইটারের ভক্তদের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছার কথা জানিয়ে ২৭ বছর বয়সি এই মডেল স্টোরিতে বলেন, ‘আমি বলতে পারি না যে এটি কারও জন্য একটি নিরাপদ জায়গা, না এটি আর এমন এক সামাজিক মাধ্যম যা ক্ষতির চেয়ে বেশি ভালো করবে।’

সম্প্রতি জনি ডেপের সঙ্গে পারিবারিক মামলায় হেরে বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন অ্যাম্বার। আর ব্রিটিশ গায়ক জায়ান মালিকের সঙ্গে সম্প্রতি সম্পর্ক ভেঙেছে জিজি হাদিদের। ইদানীং হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জিজি, এমন গুঞ্জনও রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা