× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিশ্চয়তায় শাবনূরের তিন সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৪:৩০ পিএম

চিত্রনায়িকা শাবনূর। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা শাবনূর। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই রুপালি পর্দায় নেই চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে একমাত্র ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। তবে আজও তাকে পর্দায় দেখতে মুখিয়ে আছেন নায়িকার ভক্তরা। অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ করে এসেছিল ঘোষণা, সিনেমায় ফিরছেন নব্বই দশকের প্রিয় মুখ শাবনূর।

তিনটি নতুন সিনেমায় অভিনয় করার খবর দিয়ে নতুন করে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে ছিলেন তিনি। চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘মাতাল হাওয়া, ‘রঙ্গনা ও ‘এখনও ভালোবাসি। কথা ছিল শুটিংও শুরু হবে। কিন্তু তা এখন অনিশ্চিত। বরং শাবনূর ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। কবে আবার ফিরবেন সেটা কেউ জানেন না।

মা হওয়ার পর থেকেই ফিটনেসে পরিবর্তন এসেছে শাবনূরের। মোটা হয়ে গেছেন তিনি। শারীরিকভাবে অসুস্থতারও শিকার হয়েছেন। নিচ্ছেন চিকিৎসা। গেল কয়েক বছরে বহুবার তাকে ফেরাতে চেয়েছেন অনেক নির্মাতা। তবে শাবনূর সময় নিয়েছিলেন ফিট হয়ে ফিরবেন বলে। সেই সঙ্গে তিনি দোয়া চান সবার কাছে সুস্থ হয়ে কাজে ফেরার জন্য।

সর্বশেষ দেশে এসেই হুট করে তিনটি সিনেমার ঘোষণায় যুক্ত হন শাবনূর। বিষয়টি যেমন চমকের ছিল তেমনি অভিনেত্রীকে বিতর্কের মুখেও ফেলে দেয়। কারণ তখনও শাবনূর ফিট নন। আর ফিট না হয়ে সিনেমায় তার নতুন ইনিংস শুরু করাটা অনেকে ইতিবাচকভাবে নেননি। তারা পরামর্শ দেন শাবনূরকে আরও সময় নিতে। হয়তো তাদের পরামর্শই শুনেছেন নায়িকা। ফিরে গেছেন অস্ট্রেলিয়াতে।


চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে পারলেই চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন শাবনূর। তাই ফিট হতেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। কিন্তু এবার চলে যাওয়ার পর কবে নাগাদ ফিরবেন সেটা এখনও অজানা।

গেল বছরের শেষ দিকে শোনা গিয়েছিল সদ্য বিদায়ি মার্চে ‘মাতাল হাওয়া সিনেমার শুটিং শুরু করবেন শাবনূর। নির্মাতা চয়নিকা চৌধুরীর এমনই পরিকল্পনা ছিল। তবে সেটা হয়নি। এপ্রিলে শাবনূরকে নিয়ে ‘রঙ্গনা সিনেমার শুটিং করবেন এমনটাই জানিয়েছিলেন আরাফাত হোসাইনও। তিনিও আছেন অনিশ্চয়তায়।

তবে বর্তমানে এ দুই চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শাবনূরের ফিট হয়ে না ফেরা পর্যন্ত কোনোভাবেই বলা সম্ভব নয়, কবে শুটিং শুরু হতে পারে। সবকিছু মিলিয়ে শাবনূরের নতুন তিনটি সিনেমা নিয়ে ভালোই ধোঁয়াশা তৈরি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা