× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের আয়োজনে সিনেমার গানে তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১১:০২ এএম

আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য ‘ঈদ বিশেষ সংগীতানুষ্ঠান’-এ গান গেয়েছেন এ প্রজন্মের কয়েকজন শিল্পী।

আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য ‘ঈদ বিশেষ সংগীতানুষ্ঠান’-এ গান গেয়েছেন এ প্রজন্মের কয়েকজন শিল্পী।

আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্যঈদ বিশেষ সংগীতানুষ্ঠান’- গান গেয়েছেন প্রজন্মের কয়েকজন শিল্পী। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে সাব্বির জামান অবন্তী সিঁথি গেয়েছেনপ্রেমী প্রেমী’ গানটি। অপু আমান প্রিয়াঙ্কা বিশ্বাস গেয়েছেনভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’ গান।

মারুফা তৃষা মেজবাহ বাপ্পী গেয়েছেনবুকে আছে মন, মনে আছে আশা’ গানটি। নিশীতা বড়ুয়া সন্দীপন গেয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক গানকইলজার ভিতর গাঁথি রাইখুম তোয়ারে’ গানটি। রাজীব কানিজ খাদিজা তিন্নি গেয়েছেনকী দিয়া মন কাড়িলা’ আতিক স্বরলিপি গেয়েছেনতোমায় দেখলে মনে হয়’

এরই মধ্যে গেল রবিবার গানগুলো গেয়েছেন শিল্পীরা। সে অভিজ্ঞতা জানিয়ে সাব্বির জামান বলেন, ‘বিটিভি আমাদের জাতীয় প্রচারমাধ্যম। বিটিভিতে গান পরিবেশন করতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। রিয়াজ ভাই এবং পূর্ণিমা আপা অভিনীত মনের মাঝে তুমি সিনেমার প্রেমী প্রেমী গানটি আমি আর অবন্তী সিঁথি গেয়েছি।’

অপু আমান বলেন, ‘কাঞ্চন ভাই প্রয়াত দিতি ম্যাডাম অভিনীত চরম আঘাত সিনেমার ভালোবাসা যত বড় গানটি গেয়েছি আমি আর প্রিয়াঙ্কা বিশ্বাস। গানের গীতিকার শ্রদ্ধেয় মোহাম্মদ রফিক উজ জামান স্যার বছরই স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। তার প্রতি অসীম শ্রদ্ধা। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে।’

রাজীব বলেন, ‘তিন্নি এর আগে বেশ কয়েকটি স্টেজ শোতে আমার সঙ্গে গান গেয়েছে। খুব মিষ্টি কণ্ঠ। বিটিভিতে প্রথমবার আমরা কোনো দ্বৈত গান গাইলাম। সিনেমার অন্যতম সেরা জুটি শাবানা-আলমগীর অভিনীত অশান্তি সিনেমার জনপ্রিয় গান কী দিয়া মন কাড়িলা গেয়েছি আমরা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা