× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফারহান-তিশার ‘হৃদয়জুড়ে তুমি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৫:৩১ পিএম

 ঈদে মুশফিক আর ফারহান ও তানজিন তিশার নাটক ‘হৃদয়জুড়ে তুমি’।

ঈদে মুশফিক আর ফারহান ও তানজিন তিশার নাটক ‘হৃদয়জুড়ে তুমি’।

উজ্জ্বল ও ঝুমুরের প্রেমের পথের কাঁটা হয়ে দাঁড়ায় ভয়ংকর সন্ত্রাসী শফিক। যে কি না কাউকে মারার আগে এক মিনিটও ভাবে না। এমনই এক তুমুল প্রেমের ভয়ংকর গল্প নিয়ে এ ঈদে চমকে দিতে যাচ্ছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।

সিএমভির ব্যানারে ‘হৃদয়জুড়ে তুমি’ নামে এ বিশেষ নাটকের চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী আর নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

নির্মাতা জানান, এটা মূলত প্রেমের একটি গল্প। প্রেমিকার জন্য একজন প্রেমিক কী কী করতে পারে, সেই নজিরও থাকছে এতে। থাকছে প্রেমিক বনাম সন্ত্রাসী হবু স্বামীর মধ্যে অন্যরকম লড়াই। যে লড়াইয়ে শেষ পর্যন্ত কে হারে কে জেতে জানার জন্য দেখতে হবে পুরো নাটকটি।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভির ঈদ আয়োজনে হৃদয়জুড়ে তুমি উন্মুক্ত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা