× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে পুরস্কৃত দেশের তিন তারকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৩:৪৫ পিএম

বাঁ থেকে জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল।

বাঁ থেকে জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল।

এই পুরস্কারে জয়া আহসানের নাম নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার ফিল্ম ফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। আবারও একই পুরস্কার জিতলেন এ অভিনেত্রী। 

ভারতের বিখ্যাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের বাংলা সংস্করণের মঞ্চে জয়া আহসানের চতুর্থবার ব্ল্যাকলেডি জয়ের পাশাপাশি চমক দেখালেন তরুণ দুই মুখ তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল। গত শুক্রবার রাতে কলকাতার এক সাত তারকা হোটেলে বসে ‘ফিল্মফেয়ার বাংলা ২০২৪’-এর আসর।

এবারের আসরে উল্লেখযোগ্য পুরস্কারগুলো গেছে অতনু ঘোষের ‘শেষপাতা’, ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’র ঝুলিতে। এর মধ্যে ‘মায়ার জঞ্জাল’ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে নির্মিত।

এ ছাড়া ১৫টি মনোনয়ন পেয়ে মাত্র একটি পুরস্কার জেতে সৃজিত মুখার্জির ‘দশম অবতার’।

সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ মোট আটটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘শেষপাতা’। অন্যদিকে ‘মায়ার জঞ্জাল’-এর সাতটি পুরস্কার ছিল চমকে দেওয়ার মতো। এ সিনেমার জন্য ঢাকার সোহেল মণ্ডল পেয়েছেন সেরা নবাগত অভিনেতার পুরস্কার। এ ছাড়া ‘আরও এক পৃথিবী’র জন্য সেরা নবাগতার পুরস্কার জেতেন তাসনিয়া ফারিণ।

সেরা ছবি ও সেরা অভিনেত্রীসহ ছয়টি পুরস্কার পেয়েছে ‘অর্ধাঙ্গিনী’। এ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছে জয়া আহসান।

এবারের ফিল্মফেয়ার বাংলার সেরা অভিনেতা হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষপাতা) ও সমালোচক বিচারে মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)। সেরা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী) ও সমালোচক বিচারে স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)। সেরা পরিচালক হয়েছেন অতনু ঘোষ (শেষ পাতা)। এ ছাড়া সেরা ছবি অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সমালোচকের বিচারে সেরা মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)। সেরা নবাগত পরিচালক হয়েছেন সুমন্ত্র রায় (ঘাসজমি)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা