× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মে মাসেই ঝড় উঠবে হীরামান্ডির বাজারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৩:২৬ পিএম

দেবদাস, বাজিরাও মাস্তানিসহ একাধিক ছবির মতোই সঞ্জয় লীলা বানসালির নতুন সিরিজ ‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’-এর লুক নজর কেড়েছে।

দেবদাস, বাজিরাও মাস্তানিসহ একাধিক ছবির মতোই সঞ্জয় লীলা বানসালির নতুন সিরিজ ‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’-এর লুক নজর কেড়েছে।

সঞ্জয় লীলা বানসালি মানেই দুর্দান্ত কিছু। সেট, নজরকাড়া সব লুক দিয়ে তিনি বাজিমাত করে দেন। দেবদাস, বাজিরাও মাস্তানিসহ একাধিক ছবির মতোই তার নতুন সিরিজ ‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’-এর লুক নজর কেড়েছে। গেল ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আনা হয় এ সিরিজে থাকা সমস্ত চরিত্রের প্রথম লুক। নজর কাড়লেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা প্রমুখ।

এ সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। ছিল মুক্তির তারিখ জানার অপেক্ষা। অবশেষে মুক্তির তারিখ ঘোষণা হলো ‌হীরামান্ডির। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিম হবে ১ মে। এর মধ্য দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে সঞ্জয় লীলা বানসালির। বেশ বড় পরিসরে এটি নির্মাণ করেছেন তিনি।

এ সিরিজের প্রথম লুক থেকেই স্পষ্ট এখানে উঠে আসবে হীরামান্ডি নামক এ জেলার সাংস্কৃতিক সত্যটা। এখানকার বাসিন্দাদের প্রাকস্বাধীনতা যুগে ভালোবাসা, প্রতারণার গল্প উঠে আসবে। ১৯৪০ সালের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে ছবিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা