× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্মাতা এমিলি ব্লান্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১২:২৩ পিএম

এমিলি ব্লান্ট

এমিলি ব্লান্ট

হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট। গেল বছর তার দারুণ কেটেছে। ক্রিস্টোফার নোলান পরিচালিত বছরের আলোচিত সিনেমাওপেনহাইমার’- গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। ক্যাথরিন ওপেনহাইমারের চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন সবার।

এবার তাকে নির্মাতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমার নামদ্য ফল গাই’। ছবিটিতে নির্মাতা চরিত্রে অভিনয় প্রসঙ্গে এমিলি ব্লান্ট বলেন, ‘গ্রেটা গারউইগ দ্য ফল গাইয়ে তার পরিচালক চরিত্রকে অনুপ্রাণিত করতে সাহায্য করেছেন। চরিত্রটি প্রাণবন্ত করে তুলতে তার সহযোগিতা প্রেরণা ছিল অসাধারণ।’

ডেভিড লেইচের আসন্ন ব্লকবাস্টারদ্য ফল গাই ছবিতে রায়ান গসলিংকেও দেখা যাবে ওপেনহাইমার তারকা এমিলি ব্লান্টের সঙ্গে রহস্য সমাধান করতে। সিনেমার গল্পে রায়ানের প্রাক্তন স্ত্রী এমিলি। তার সিনেমাকেই ক্ষতির হাত থেকে বাঁচানোর চেষ্টা করবেন রায়ান। সিনেমায় মূলত দুটিই প্রধান চরিত্র।


মিনিট ২১ সেকেন্ডের একটি ট্রেলারও প্রকাশ হয়েছে এরই মধ্যে। সেখানে শুরুতেই গাড়ি ভাঙচুরের একটি দৃশ্য দেখানো হয়। সিনেমার শুটিংয়ের জন্যই গাড়িগুলো ভাঙার নির্দেশনা দেওয়া হয়। এর পরই নির্দেশনার চেয়ার থেকে উঠে আসেন অভিনেত্রী এমিলি। তিনি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রের নাম জডি মরিনো। তিনি একজন সিনেমা নির্মাতা। বার্বি তারকা রায়ান গসলিং সিনেমায় একজন স্ট্যান্টম্যান চরিত্রে অভিনয় করছেন।

হুট করেই হলিউডের নামকরা একজন অ্যাকশন অভিনেতা গায়েব হয়ে যায়। সংবাদে পুরো হলিউড যখন তোলপাড়, ঠিক তখনই কপাল খোলে রায়ান গসলিংয়ের। সুযোগ পেয়ে যান স্ট্যান্টম্যান থেকে প্রধান চরিত্রে অভিনয় করার। যার মধ্যেই আবার জড়িয়ে যান এমিলির সঙ্গে প্রেমের সম্পর্কে। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

ডেভিড লিচ পরিচালিত বিগ বাজেটের সিনেমাটি বছরের মে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। এমিলি ব্লান্ট রায়ান গসলিং ছাড়াও সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে উইনস্টন ডাক, অ্যারন টেইলর জনসন, হ্যানা উইডিংহ্যাম স্টিফেনের মতো তারকাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা